Jyotipriya Mallick: মন্ত্রিত্ব গেল জেলবন্দি জ্যোতিপ্রিয়ের, বড় নির্দেশ মমতার
Jyotipriya Mallick: মন্ত্রিত্ব গেল জ্যোতিপ্রিয় মল্লিকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (West Bengal CM) নির্দেশেই বনদফতর থেকে সরানো হল তাঁকে। এখন থেকে বনদফতরের দায়িত্ব সামলাবেন বীরবাহা হাঁসদা। শিল্পোদ্যোগ ও শিল্প পুনর্গঠনের দফতরের দায়িত্বে ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক।
সেই দফতর থেকেও তাঁকে (Jyotipriya Mallick) অব্যাহতি দেওয়া হয়েছে। রাজ্যের আরেক মন্ত্রী পার্থ ভৌমিক এখন থেকে সেই পদ সামলাবেন বলে জানা গিয়েছে। যত দ্রুত সম্ভব কাজ বুঝে নেওয়ার নির্দেশ এই দুই মন্ত্রীকে দেওয়া হয়েছে।

রেশন দুর্নীতি কান্ডে দীর্ঘ প্রায় সাড়ে তিন মাস ধরে জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিক। কেন তাঁকে মন্ত্রীত্ব থেকে সরানো হচ্ছে তা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে বিরোধীরা। অবশেষে মন্ত্রীত্ব থেকে সরানো হল জ্যোতিপ্রিয় মল্লিককে। রাজ্যের দুই দফতর থেকেই তাঁকে সরানোয় ইতিমধ্যেই রাজ্যপাল সিভি আনন্দ বোস দিয়েছেন বলে খবর। কিন্তু মন্ত্রীত্ব থেকে সরাতে কেন এতদিন সময় লাগল তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা।
এই প্রসঙ্গে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাহুল সিনহা বলেন, এতদিন পর কেন জ্যোতিপ্রিয়কে সরানো হল সেই জবাব মুখ্যমন্ত্রীকে দিতে হবে। সাধারণ মানুষের খাবার চুরি হয়েছে, বিদেশে পাচার করা হয়েছে তা কি তাহলে মুখ্যমন্ত্রী মেনে নিলেন?
অবশেষে তৃণমূলের বোধদয় হল বলে কটাক্ষ বিজেপি নেতার। তিনি আরও বলেন, সামনেই লোকসভা নির্বাচন। মানুষের কাছে জবাবদিহি করতে হবে। আর সেই কারণেই এই সিদ্ধান্ত বলেও দাবি তাঁর। অন্যদিকে বামনেতা সুজন চক্রবর্তী বলেন, এখন তো উপায় নেই। বিশাল সাম্রাজ্য। কোনও উপায় নেই, তা বুঝতে পেরেই এই সিদ্ধান্ত। একেবারেই লোক দেখানো বলে কটাক্ষ বাম নেতার।
উল্লেখ্য গত কয়েকদিন আগেই এক সাক্ষাৎকারে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে তাঁর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে। খুব শীঘ্রই এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও ওই সাক্ষাৎকারে ইঙ্গিত দেন তৃণমূলের সেকেন্ড ইন কমাণ্ড।
আর এরপরেই এই সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। স্বনির্ভর এবং স্বনিযুক্তি দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ছিলেন বীরবাহা। এখন থেকে বন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হচ্ছেন তিনি। যদিও মুখ্যমন্ত্রীর নির্দেশে বালুর গ্রেফতারের পর থেকেই ওই দফতর সামলাচ্ছিলেন বীরবাহা।
অন্যদিকে সেচ ও জলপরিবহণ দফতরের মন্ত্রী রয়েছেন পার্থ ভৌমিক। পাশাপাশি বালুর হাতে থাকা শিল্পোদ্যোগ এবং শিল্প পুনর্গঠন দফতরও এখন থেকে তাঁকেই সামলাতে হবে বলে নির্দেশ মুখ্যমন্ত্রীর।












Click it and Unblock the Notifications