বিজেপিকে মাত দিতে গেমপ্ল্যান তৈরি! মমতার নির্দেশে ময়দানে পিকের আইপ্যাক
করোনা লকডাউনেও থেমে নেই রাজনীতি। ২০২১-এর প্রচার প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিয়েছে বিজেপি। করোনার সাফল্য-ব্যর্থতার নিরিখে তৈরি করছে নয়া গেমপ্ল্যান।
করোনা লকডাউনেও থেমে নেই রাজনীতি। ২০২১-এর প্রচার প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিয়েছে বিজেপি। করোনার সাফল্য-ব্যর্থতার নিরিখে তৈরি করছে নয়া গেমপ্ল্যান। বিজেপি তাদের আইটি ও মিডিয়া সেলকে প্রস্তুত করছে। অন্যদিকে প্রশান্ত কিশোরের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসও পরিকল্পনা করছে বিজেপির জাল কেটে রাজ্যপাট বজায় রাখার।

প্রশান্ত কিশোরের প্রচার পরিকল্পনা
মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভোট কৌশলী প্রশান্ত কিশোর প্রচার পরিকল্পনা প্রস্তুত করছেন আগে থেকেই। তাঁর আইপ্যাক টিম কাজ করছে করোনার আবহেও প্রচার চালিয়ে যেতে। ‘দিদিকে বলো' এবং ‘বাংলার গর্ব মমতা'য় প্রচার চলছে করোনার আবহেও। বিজেপির বিরুদ্ধে প্রচারের খুঁটিনাটি ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে তৃণমূল।

প্রশান্ত কিশোরের আইপ্যাক টিম ময়দানে
প্রশান্ত কিশোরের আইপ্যাক টিম ‘বাংলার গর্ব মমতা'য় মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার প্রহরী বলে তুলে ধরেছেন। সে জন্য পৃথক ছবি তৈরিও করা হয়েছে। করোনার আবহে বাংলা যখন নিশ্চিন্তে ঘুমোচ্ছে তখন প্রাচীরের দাঁড়িয়ে বাংলাকে পাহারা দিচ্ছেন মমতা বন্যোয় পাধ্যায়। সেই প্রচার পরিকল্পনা বহু আগে প্রস্তুত করেছে তৃণমূল।

বিজেপি তথা বিরোধীদের প্রচার খণ্ডন করতে
এখন আবার বিজেপি তথা বিরোধীদের প্রচার খণ্ডন করতে প্রশান্ত কিশোরের টিম যুদ্ধে নেমে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রশান্ত কিশোরের আই প্যাক টিমের বেশিরভাগ অংশই প্রচার পরিকল্পনার দায়িত্বে রয়েছে। একেবারে নীচের স্তর পর্যন্ত প্রচারের পরিকল্পনা নিয়েছে তারা। জেলায় জেলায় দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষকদের কাজে লাগানো হচ্ছে জেলাওয়াড়ি প্রচারে।

অভিযোগ মিথ্যা, অপপ্রচার এবং অতিরঞ্জিত ও সাজানো
প্রশান্ত কিশোরের টিম খণ্ডন করছে বিজেপির যাবতীয় অভিযোগ। বিজেপি করোনার পরিসংখ্যান থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা, রেশন দুর্নীতি নিয়ে সরব হয়েছে। আর তৃণমূলের প্রশান্ত কিশোরের টিম সেইসব অভিযোগ মিথ্যা, অপপ্রচার এবং অতিরঞ্জিত ও সাজানো বলে প্রমাণ করছে তার প্রচার পরিকল্পনার সহায়তায়।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প











Click it and Unblock the Notifications