রেশন বণ্টনে অনিয়ম থেকে শিক্ষা নিয়েছেন, আম্ফানে বেশি খরচ নিয়ে আগেই থেকেই সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

রেশন বণ্টনে অনিয়ম থেকে শিক্ষা নিয়েছেন, আম্ফানে খরচ নিয়ে আগেই থেকেই সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

আম্ফানে লন্ডভন্ড কলকাতা সহ বাংলার কয়েকটি জেলা। সেই পরিস্থিতি মোকাবিলায় ১০০০ কোটি টাকার ফান্ড ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আধিকারিকদের সতর্ক করে দিয়েছেন জরুরি বলে বেশি টাকা খরচ করা যাবে না। আর মেরামতি এমন ভাবে করতে হবে সেটা যেন দীর্ঘস্থায়ী হয়। অর্থাৎ দুর্নীতি করার কোনও সুযোগ দিলেন না মমতা। করোনা পরিস্থিতিতে রেশন বণ্টন নিয়ে যে তীব্র অসন্তোষ তৈির হয়েছিল তার থেকে শিক্ষা নিয়েই এই সতর্ক করা বলে মনে করা হচ্ছে।

১০০০ কোটি টাকার ফান্ড ঘোষণা

১০০০ কোটি টাকার ফান্ড ঘোষণা

আম্ফানের বিধ্বংসী পরিস্থিতি থেকে নতুন করে গড়ে তুলতে হবে সব কিছু। তার জন্য ১০০০ কোটি টাকার ফান্ড ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব দফতরকে কাজের দায়িত্ব ভাগ করে দিয়েছেন। কে কোন জেলা পরিদর্শ করবেন তারও দায়িত্ব বেঁধে দিয়েছেন তিনি।

জরুরি বলে বেশি টাকা খরচ নয়

জরুরি বলে বেশি টাকা খরচ নয়

১০০০ কোটি টাকার ফান্ড আম্ফান বিধ্বস্ত এলাকা পুনর্গঠনের কাজে লাগাতে হবে। রাস্তা নির্মান থেকে শুরু করে বাড়ি ঘর তৈরি, বাঁধ মেরামত, বিদ্যুৎ পরিষেবা স্বাভিক করা, বনসৃজন, স্বাস্থ্য শিবির, ত্রাণ বিলি সব করতে হবে এই টাকার মধ্যে। কাজেই মেপে খরচ করতে হবে টাকা। জরুরি বলে বেশি খরচ করা যাবে না। আর যে কাজ করা হবে সেটা যেন দীর্ঘস্থায়ী হয়। আধিকারিকদের এমনই নির্দেশ দিয়ে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী।

রেশনে দুর্নীতি

রেশনে দুর্নীতি

করোনা পরিস্থিতিতে কেন্দ্র এবং রাজ্য যৌথ উদ্যোগে বিনামূল্যে চা-ডাল বিলি করা হয়েছে রাজ্যে। রেশন সেই চাল-ডাল বিলি নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। একাধিক জায়গায় এই নিয়ে তীব্র বিক্ষোভ হয়েছে। শেষে পরিস্থিতি সামাল দিতে খাদ্য সচিব বদল করতে হয়েছে মুখ্যমন্ত্রীকে। এমন কী নিজে রেশন দোকান পরিদর্শন পর্যন্ত করেছেন।

রেশন দুর্নীতির অভিযোগে বিজেপি

রেশন দুর্নীতির অভিযোগে বিজেপি

করোনা পরিস্থিতিতে রাজ্য সরকারের বিরুদ্ধে রেশন দুর্নীতির অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। রাজ্যপালের কাছে এই নিয়ে নালিশ ঠুকেছেন তাঁরা। রাজ্যপালও রেশন দুর্নীতি নিেয় রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন। এই পরিস্থিতিেত করোনা আবহে তীব্র হয়েছে রাজ্যপাল-রাজ্য সরকার সংঘাত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+