হাইকোর্টে তিন বড় থাপ্পড় খেয়েছে 'মমতা পুলিশ'! কটাক্ষ শুভেন্দুর, দেবকে কেন বললেন নিম্নমানের চোর?
Suvendu Adhikari: কাল লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা। বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় তৃণমূল কংগ্রেসের চেয়ে বিজেপিকেই এ রাজ্যে এগিয়ে রাখা হয়েছে।
সংবাদমাধ্যমের এগজিট পোল নিয়ে এদিন প্রতিক্রিয়া দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাত্তা দিলেন না দীপক অধিকারী (দেব)-এর ভবিষ্যদ্বাণীকে।

ঘাটালের বিদায়ী সাংসদ তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব দলীয় হোয়াটসঅ্যাপ গ্রুপে দাবি করেছেন, তৃণমূল এ রাজ্যে ন্যূনতম ২৬টি আসন জিতবে। যদিও এই বিষয়কে গুরুত্ব দিতে নারাজ শুভেন্দু। তিনি ঘাটালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবকে নিম্নমানের চোর বললেন।
শুভেন্দুর কথায়, আমি আগেও বলেছি আবারও বলছি বাংলায় বিজেপির আসন তৃণমূলের চেয়ে বেশি থাকবে। আমি কোনও সংখ্যা বলছি না। বাংলায় গেরুয়া আবির ওড়া নিয়েও সংশয় নেই শুভেন্দুর। তবে দেবের কথা উঠতেই শুভেন্দু বললেন, দেব মানে যে এনামুলের ভাইয়ের থেকে টাকা নিয়েছিলেন?
উল্লেখ্য, এনামুল গরু পাচার কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দ্বারা গ্রেফতার হয়ে এখন জেলে। সেই গরু পাচারের টাকা নিয়েই দেবকে বিঁধে শুভেন্দু বলেন, নিম্নমানের চোর! মোবাইল নিয়েছেন, ঘড়ি নিয়েছেন। সেই ডাকাতের কথার উত্তর দিতে হবে! এটা গণতন্ত্র রক্ষার লড়াই। ডু অর ডাই। আইপ্যাক আর পুলিশ নোংরামি করলে গণধোলাই হবে।
শুভেন্দু আরও বলেন, মমতা পুলিশকে কলকাতা হাইকোর্ট আজ তিনটি বড় বড় থাপ্পড় মেরেছে। নন্দীগ্রামে মুসলিম মেয়েকে ডেকে আমাদের ৬ নেতার নামে মিথ্যা মামলা করিয়েছে। এর ফল ভুগতে হবে। এত নিম্নমানের 'মমতা পুলিশ'! এত পাপ করছে, ধ্বংস হয়ে যাবে। আমি ঈশ্বরে বিশ্বাস করি। সেই মামলায় স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
শুভেন্দুর কথায়, ডা. প্রণত টুডু (ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী) জনজাতি, মূলবাসী কৃতী ডাক্তার। গড়বেতার খড়কুশমাতে মমতার জেহাদি, জঙ্গিরা শাহজাহাদের মতো তাঁকে প্রকাশ্যে মেরেছে। মাথা ফাটিয়ে দিয়েছে। তাঁর বিরুদ্ধেই জামিন অযোগ্য ধারায় মামলা করেছিল পুলিশ, তাতেও স্থগিতাদেশ দিয়েছে আদালত।
সন্দেশখালির প্রার্থী রেখা পাত্র সম্পর্কে শুভেন্দু বলেন, রেখা শক্তিস্বরূপা। বেড়মজুরে শওকতের কায়দায় লুঠ, অত্যাচার চলছিল। রেখা গিয়ে বাধা দেন। সে কারণে তাঁর বিরুদ্ধেও জামিন অযোগ্য ধারায় মামলা করেছিল পুলিশ। তাতেও কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ দিয়ে মমতা পুলিশের গালে বড় বড় থাপ্পড় লাগিয়েছে।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications