Lok Sabha Election 2024: আরও সতর্ক কমিশন! আসছে আরও ১০০ কোম্পানি বাহিনী

Lok Sabha Election 2024: প্রথম দফার নির্বাচনে অশান্তির ছবি দেখেছে বাংলার মানুষ! বিশেষ করে শুক্রবার সকাল থেকে সবথেকে বেশি অশান্তির ঘটনা ঘটেছে কোচবিহারে। যা রীতিমত নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। ফলে আগামী নির্বাচনে অনেক বেশি সতর্ক হচ্ছে কমিশন। বাংলায় আসছে আরও অতিরিক্ত ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

তৃতীয় দফার নির্বাচনে (Lok Sabha Election 2024) বিশাল এই বাহিনীকে (Central Force) মোতায়েন করা হবে। এমনকি দ্বিতীয় দফার নির্বাচনেও থাকতে অতিরিক্ত বাহিনী। নজিরবিহীন ভাবে লোকসভা ভোটে ৯০০ কোম্পানিরও বেশি বাহিনীকে মোতায়েনের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের (Election Commission of India)। ধাপে ধাপে এই বাহিনীর বাংলায় আসার কথা রয়েছে।

Lok Sabha Election 2024

শুক্রবার তিন আসনের (Lok Sabha Election 2024) প্রত্যেক বুথেই কেন্দ্রীয় বাহিনী ছিল। আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে। মোট তিন আসনে ভোট। রয়েছে দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট লোকসভা কেন্দ্র। এই তিন কেন্দ্রের জন্য প্রথম দফার থেকে বেশি অনেক কেন্দির‍্য বাহিনী মোতায়েন করা হবে।

কমিশন সূত্রে জানা গিয়েছে, মোট ২৯৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে দ্বিতীয় দফার ভোটে। এরপর আরও ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে আসবে বাংলায়। অতিরিক্ত এই বাহিনীকে তৃতীয় দফার নির্বাচনে কাজে লাগানো হবে। আগামী ৭ মে তৃতীয় দফায় মোট চারটি লোকসভা আসনে ভোট হবে।

নির্বাচন হবে জঙ্গিপুর, মুর্শিদাবাদ, মালদহ উত্তর এবং মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রে। একাধিক হেভিওয়েট কেন্দ্র রয়েছে। স্পর্শকাতর বুথের সংখ্যাও অনেক বেশি। আর সেদিকে তাকিয়ে প্রায় সাড়ে তিনশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থার্ড দফার ভোটে মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

আর এই বাহিনী খুব শীঘ্রই বাংলায় পৌঁছে যাবে বলে জানা গিয়েছে। বাকি কেন্দ্রগুলির নির্বাচনে আরও বাহিনী যাতে সতর্ক থাকে সেজন্য পর্যবেক্ষকদের সঙ্গে কমিশন বৈঠক করবে বলে খবর। অন্যদিকে নির্বাচন কমিশনের কাজ নিয়ে শুক্রবার প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এমনকি বিজেপির ক্যাডার হয়েছে কেন্দ্রিয় বাহিনী কাজ করছে বলেও অভিযোগ জানান। বলেন, রাজ্য পুলিশকে বাদ দিয়ে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোট করাচ্ছে কমিশন। বিজেপির হয়ে তাঁরা কাজ করছে। কোনও কথা শুনছে না বলে তোপ দাগে রাজ্যের প্রশাসনিক প্রধান। শুধু তাই নয়, কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে কাজ করছে বলেও তোপ দাগেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+