আরও এক সোনালি তারা ঝরে গেল সুরের আকাশ থেকে, লতার ৯ দিন পর সুরলোকে সন্ধ্যাও
মাত্র ৯ দিনের ব্যবধান। সঙ্গীত জগতের দুই সরস্বতী চলে গেলেন সুরলোক। সরস্বতীর পুজোর পরদিন লতা মঙ্গেশকর প্রয়াত হয়েছিলেন। তাঁর ২৮ দিনের জীবনযুদ্ধ থেমে গিয়েছিল ৬ ফেব্রুয়ারি।
মাত্র ৯ দিনের ব্যবধান। সঙ্গীত জগতের দুই সরস্বতী চলে গেলেন সুরলোক। সরস্বতীর পুজোর পরদিন লতা মঙ্গেশকর প্রয়াত হয়েছিলেন। তাঁর ২৮ দিনের জীবনযুদ্ধ থেমে গিয়েছিল ৬ ফেব্রুয়ারি। এবার সন্ধ্যা মুখোপাধ্যায়। আরও এক সোনালি তারা ঝরে গেল সুরের আকাশ থেকে। লতা মঙ্গেশকরের ৯ দিন পর সুরলোকে আর এক 'সরস্বতী' সন্ধ্যাও।

বাংলার সঙ্গীত জগতে তিনি ছিলেন চিরকালের সম্রাজ্ঞী। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় স্বর্ণকণ্ঠী থেমে গেল। মঙ্গলের সন্ধ্যায় সঙ্গীতের আকাশ থেকে খসে পড়ল গানের ইন্দ্রধনু। কিংবদন্তি সঙ্গীতশিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় লতা মঙ্গেশকরের পিছু পিছু চলে গেলেন 'সুরলোক'-এ। মাত্র ৯ দিনের ব্যবধানে ভারতীয় সঙ্গীত হারাল দুই স্বর্ণ-কণ্ঠীকে।
লতা মঙ্গেশকর ও সন্ধ্যা মুখোপাধ্যায় প্রায় সমসমায়িক দুই শিল্পী প্রায় ৭০-৭৫ বছর ধরে ভারতীয় সঙ্গীতকে সমৃদ্ধ করে গিয়েছে। বাংলার সঙ্গীতাকাশেও দুজনে ধ্রুবতারা হয়েছিলেন। মাত্র দু'বছর ব্যবধানে তাঁরা পৃথিবীর আলো দেখেছিলেন। এসে ছিলেন প্রায় একসঙ্গে, আর চলেও গেলের প্রায় একই সঙ্গে।
লতা ছিলেন ভারতের সঙ্গীত সম্রাজ্ঞী, আর বাংলার সঙ্গীত জগতের মহারানি ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। বাংলা সঙ্গীতের জগতে তাঁর জনপ্রিয়তার ধারেকাছে সেইসময় কেউ ছিলেন না। একজন হিন্দি সঙ্গীত জগতকে শাসন করে গিয়েছেন, অন্যজন বাংলাকে। দুজনের কণ্ঠেই যেন স্বয়ং সরস্বতী বাস করেন। সেই দুই কিংবদন্তি সঙ্গীত শিল্পীকে মাত্র ৯ দিনের ব্যবধানে হারানো মানতে পারছেন না সঙ্গীতপ্রেমীরা।
সঙ্গীতজগতে একটা কথা খুব চালু ছিল, দুই সুরের সরস্বতীর মধ্যে ছিল রেষারেষি। তাঁদের সম্পর্ক সুমধুর ছিল না। তাঁদের সম্পর্ক নিয়ে নানা রটনা ছিল। তার বেশিটাই গসিপ। তাঁদের মধ্যে ছিল অসম্ভব সুসম্পর্ক। সম্প্রতি লতা-সন্ধ্যার ফোনালাপ সামনে এসেছে, তা শুনলে কেউ বলবে না দুই শিল্পীর মধ্যে সৌহার্দ্য ছিল না।
লতা ও সন্ধ্যা- উভয়েই দুই ভিন্ন জগতের অধিষ্ঠাত্রী। যে যাঁর জগতে সেরা। তাঁদের মধ্যে যেমন পারস্পরিক সম্মান ছিল, ছিল শ্রদ্ধার সম্পর্ক। অথচ সঙ্গীত জগতে কান পাতলেই শোনা যায় সন্ধ্যা-লতাকে নিয়ে নানা কথা। আসলে সন্ধ্যা ও লতার ছিল বিস্তর মিল। দুই সঙ্গীত শিল্পীই প্রায় সমবয়ষ্ক। দুজনেরই বয়স ৯০-এর উপরে। লতার ৯২, আর সন্ধ্যার ৯০।
Recommended Video
উভয়েই খ্যাতির শীর্ষে পৌঁছেছিলেন। আবার অসুস্থও হন উভয়ে একইসঙ্গে। লতা মঙ্গেশকর মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে, আর সন্ধ্যা মুখ্যোপাধ্যায় লড়াই চালাচ্ছিলেন কলকাতার অ্যাপেলো হাসপাতালে। কিন্তু দুই সুরের জাদুকরকে আটকে রাখা গেল না। তাঁরা প্রায় একইসঙ্গে বাংলা তথা ভারতীয় সঙ্গীত জগতকে অনাথ করে চলে গেলেন। শেষ হল একটা শতাব্দী।
-
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
রামনবমীর মিছিল ঘিরে অশান্ত জঙ্গিপুর, পাথরবৃষ্টির সঙ্গে ব্যাপক ভাঙচুর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম? -
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! স্বস্তি শশী পাঁজার, কাটেনি অনিশ্চয়তা, কোন কোন প্রার্থীর ভাগ্য এখনও ঝুলে? -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয়












Click it and Unblock the Notifications