Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সব্যসাচী দত্তকে আইনি নোটিস! এবার তোপ বিধাননগরের তৃণমূল কাউন্সিলারের স্ত্রীর

সব্যসাচী দত্তকে এবার সুপ্রিম কোর্টের আইনজীবীর মাধ্যমে আইনি নোটিস পাঠালেন বিধাননগরের তৃণমূলের কাউন্সিলার সুভাষ বসুর স্ত্রী শর্মিষ্ঠা।

সব্যসাচী দত্তকে এবার সুপ্রিম কোর্টের আইনজীবীর মাধ্যমে আইনি নোটিস পাঠালেন বিধাননগরের তৃণমূলের কাউন্সিলার সুভাষ বসুর স্ত্রী শর্মিষ্ঠা। বিষয়টি নিয়ে নতুন করে আইনি জটিলতায় পড়তে চলেছেন বিধাননগরের বিতর্কিত তৃণমূল নেতা, এমনই অনুমান ওয়াকিবহালমহলের।

 কেন আইনি নোটিস?

কেন আইনি নোটিস?

বিধাননগরের কাউন্সিলার সুভাষ বসুর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সব্যসাচী দত্ত একাধিক অভিযোগ এনে একটি মেসেজ ফরোয়ার্ড করেছেন বলে খবর। এদিকে, সুভাষ বসুর দাবি তাঁর বিরুদ্ধে মিথ্যা তথা ভুয়ো তথ্য দিয়ে সব্যসাচী দত্ত এমন কাজ করেছেন। আর তার জেরেই মানহানির আইনি নোটিস পাঠানো হয়েছে বিতর্কিত তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তর কাছে।

 নোটিস পাঠিয়েছেন শর্মিষ্ঠা

নোটিস পাঠিয়েছেন শর্মিষ্ঠা

বিধাননগরের কাউন্সিলর সব্যসাচী দত্তর বিরুদ্ধে এই আইনি নোটিস পাঠিয়েছেন এলাকার অপর কাউন্সিলর সুভাষ বসুর স্ত্রী শর্মিষ্ঠা বসু। শর্মিষ্ঠা বসুর দাবি, সুভাষ বাবুর বিরুদ্ধে অপমানজনক তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে, কাউন্সিলারকে অপমান করেছেন
সব্যসাচী দত্ত। আর স্বামীর এই অপমান কিছুতেই মেনে নিতে পারছেন না শর্মিষ্ঠা বসু, তাই আইনি নোটিস।

 সব্যসাচী কাঁটা ও তৃণমূল!

সব্যসাচী কাঁটা ও তৃণমূল!

সব্যসাচী দত্তের দলবিরোধী কার্যকলাপ নিয়ে ক্ষোভে ফুঁসতে শুরু করেছে তৃণমূল। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই অনাস্থা আনা হয়েছে ঘাসফুল শিবিরের তরফে। এদিকে, সব্যসাচী দত্তের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আসা হলেও, বিধাননগরের বিতর্কিত মেয়র সেই অনাস্থা নিয়ে আপাত্ত দ্বারস্থ হয়েছেন কলকাতা হাইকোর্টের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+