বিদায়ের আগে শীতের শেষ কামড়, কী বলছে আবহাওয়া দপ্তর? জেনে নিন আবহাওয়ার আপডেট
ফেব্রুয়ারির মাঝামাঝি দাঁড়িয়েও রাজ্যে শীত যেন এখনও পুরোপুরি বিদায় নেয়নি। শেষ মুহূর্তে আবার এক দফা পারদ পতনে শীতের আমেজ ফিরে এসেছে পশ্চিমবঙ্গ জুড়ে। আপাতত রাজ্যের সর্বত্র শুষ্ক আবহাওয়া বজায় রয়েছে ও আগামী কয়েকদিন বড় কোনও আবহাওয়াগত পরিবর্তনের সম্ভাবনাও নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আগামী তিন দিন উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, আগামী সাত দিনে রাজ্যের জন্য কোনও বড় সতর্কতা জারি করা হয়নি। অর্থাৎ আপাতত স্বস্তির মধ্যেই থাকবে আবহাওয়া।

কয়েকদিন আগেই আবহাওয়াবিদরা পূর্বাভাস দিয়েছিলেন, কলকাতার তাপমাত্রা ফের ১৪ ডিগ্রির নিচে নামতে পারে। সেই পূর্বাভাস মিলিয়ে উত্তুরে হাওয়ার দাপটে শহরের পারদ নেমেছে উল্লেখযোগ্যভাবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১০ ডিগ্রির কাছাকাছি পৌঁছনোরও সম্ভাবনা রয়েছে। গত দু'দিন ধরেই রাজ্যের একাধিক অংশে শীতের কামড় নতুন করে টের পাওয়া যাচ্ছে।
তবে এই ঠান্ডার অধ্যায় দীর্ঘস্থায়ী নয় বলেই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যেই ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। সেই সঙ্গে কমবে শীতের দাপট। অর্থাৎ, আরও দু'তিনদিন শীতের আমেজ থাকলেও তার পরেই রাজ্য থেকে ধীরে ধীরে বিদায় নেবে শীত।
চলতি মরশুমে পশ্চিমবঙ্গে শীত তার উপস্থিতি বেশ ভালোভাবেই জানান দিয়েছে। গত ২৪ জানুয়ারি কলকাতায় শেষবার তাপমাত্রা নেমেছিল ১৪ ডিগ্রি সেলসিয়াসে। এরপর দীর্ঘদিন উর্ধ্বমুখী ছিল পারদ। প্রায় ১৪ দিন পর ফের ফেব্রুয়ারির ৭ ও ৮ তারিখে তাপমাত্রা নেমে আসে ১৪ ডিগ্রির ঘরে, যা স্বাভাবিকের তুলনায় প্রায় আড়াই ডিগ্রি কম।
সকালের দিকে শিরশিরে ঠান্ডা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজে গরম অনুভূত হচ্ছে। তবুও ভোর ও রাতের ঠান্ডা জানান দিচ্ছে শীত এখনই পুরোপুরি হার মানছে না। আবহাওয়া দপ্তরের ইঙ্গিত স্পষ্ট, আর কয়েকদিন পরেই শীতের ইনিংস শেষ করে বসন্তের মঞ্চে পা রাখবে বাংলা।
-
রাম নবমীতে শান্তির বার্তা ও শুভেচ্ছা মমতার, উৎসব ঘিরে রাজ্যজুড়ে কড়া নজরদারি -
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন -
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
ভোটের আগে উত্তাপ! মধ্যরাতে ভবানীপুরে শুভেন্দু, কী কারণ? উত্তেজনার মাঝে সরাসরি থানা থেকেই সিপি-কে ফোন -
কখনও ঝড় বৃষ্টি, কখনও রোদ, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট -
সুপ্রিম কোর্টের চাপেই কী গতি? বকেয়া ডিএ দিতে অর্থ দফতরের পোর্টাল চালু, প্রথম কিস্তি কবে? তাকিয়ে কর্মীরা -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১











Click it and Unblock the Notifications