Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Kaliganj: পুলিশে আস্থা নেই, চাই সিবিআই, হাইকোর্টের দ্বারস্থ কালীগঞ্জে বোমা হামলায় নিহত তামান্নার পরিবার

কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণার পরে বিজয় মিছিল চলাকালীন বোমা হামলায় চতুর্থ শ্রেণির ছাত্রী তামান্না খাতুনের মৃত্যুর ঘটনায় সুবিচারের আশায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল পরিবার। নিহত তামান্নার পরিবারের অভিযোগ, পুলিশি তদন্তে তাঁরা ভরসা রাখতে পারছেন না। তাঁরা চাইছেন সিবিআই তদন্ত।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৩ জুনের এই ঘটনায় অনেকের নামে এফআইআর দায়ের করা হলেও, এখনও অনেক অভিযুক্ত পলাতক। মাত্র কয়েকজনকে ধরেছে পুলিশ। বাকিদের ধরতে পারবে সেই নিশ্চয়তাও নেই। এই পরিস্থিতিতে তারা পুলিশে আর ভরসা রাখতে পারছেন না। তাই ন্যায় বিচারের দাবিতে তামান্নার পরিবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে। তাঁদের হয়ে আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য মামলা লড়বেন বলে খবর।

কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলাফল জানার পরে তৃণমূল কংগ্রেসের বিজয়োল্লাসের সময় বোমা ছোড়ার অভিযোগ উঠেছিল। যে কারণে বোমার আঘাত প্রাণ কেড়ে নেয় বালিকা তামান্নার। পুলিশ ন্যায়বিচার করতে পারেনি, তাই আদালতের দরজায় এসে দাঁড়িয়েছে পরিবার।

পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় গত সপ্তাহের শেষে তৃণমূলের বুথ সভাপতি গাওয়াল শেখ এবং তাঁর ছেলে বিমল শেখকে গ্রেফতার করেছে পুলিশ। তামান্নার বুকে বোমা লেগে দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। ভয়াবহ সেই অভিজ্ঞতা বলতে গিয়ে বারবার শোকে বিহ্বল হয়ে যাচ্ছেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন। মেয়েকে আর ফিরে পাবেন না জানেন। তাই অপরাধীদের যাতে শাস্তি হয় সেটাই নিশ্চিত করতে আদালতের দ্বারস্থ পরিবার।

নিহত তামান্নার মা জানিয়েছেন, তাঁরা হাইকোর্টে যাচ্ছেন। আশা করছেন সেখানে বিচার পাবেন। তাঁর কথায়, এখনও অনেক আসামি বাইরে ঘুরে বেড়াচ্ছে। এতদিন পুলিশের উপর ভরসা করেছিলাম, কিন্তু এখন দেখছি অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ সঠিকভাবে কাজ করতে পারছে না।

তামান্নার পরিবারের অভিযোগ, ঘটনার পর বেশ কিছুদিন কেটে গেলেও, এখনও অনেক অভিযুক্ত গ্রেফতার হয়নি। তাঁরা সুবিচার পাবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। সেই কারণেই তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+