অর্পিতার ফ্ল্যাটে কোটি কোটি টাকা কার? নিয়োগ দুর্নীতিতে শ্বশুর পার্থের কীর্তি ফাঁস করতে 'রাজসাক্ষী' হছেন জামাই
West Bengal Recruitment Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর মোড়! ইডির মামলায় রাজসাক্ষী হতে চান কল্যাণময় ভট্টাচার্য। নিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামাই। ইতিমধ্যে এই বিষয়ে ইডির বিশেষ আদালতে আবেদন জানান কল্যাণময় ভট্টাচার্য। শুধু তাই নয়, আদালত এহেন আবেদন ইতিমধ্যে মঞ্জুর করেছে বলেও জানা যাচ্ছে। সূত্রের খবর, এই বিষয়ে ইতিমধ্যে গোপন জবানবন্দি কল্যাণময়বাবু দেবেন।
তবে চার্জশিটে তাঁর বিরুদ্ধে থাকা যাবতীয় অভিযোগ থেকে মুক্ত করার আবেদন জানিয়েছেন। এখন দেখার এক্ষেত্রে মামলা (West Bengal Recruitment Scam) কোন দিকে মোড় নেয়। শুধু তাই নয়, গোপন জবাববন্দিতে শ্বশুর মশাই কোনও কেলেঙ্কারি জামাই ফাঁস করবেন তা নিয়েও শুরু হয়েছে জোর জল্পনা।

ইডি সূত্রে খবর, আদালতে কল্যাণময় ভট্টাচার্য জানিয়েছেন, বিচার পর্ব চলাকালীন রাজসাক্ষী হতে চান। এই বিষয়ে কোনও চাপ নেই। কীভাবে পুরো কেলেঙ্কারি ঘটেছে নিয়োগ দুর্নীতিতে তা সবটাই জানাবেন বলেও আদালতে পার্থবাবুর জামাই জানিয়েছেন বলেও ইডি সূত্রে খবর।
পার্থবাবুর কীভাবে এই কেলেঙ্কারিতে যোগ আছে তাও জানাতে চান বলেও আদালতকে জানিয়েছেন বলে খবর। বলে রাখা প্রয়োজন, নিয়োগ দুর্নীতিতে সম্পত্তি পঞ্চম অতিরিক্ত চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাতে একের পর এক কেলেঙ্কারির কথা তুলে ধরা হয়েছে। কোন সংস্থার তরফে কীভাবে বিপুল পরিমান আর্থিক কেলেঙ্কারি হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য অতিরিক্ত চার্জশিটে উল্লেখ করা হয়েছে বলে খবর। শুধু তাই নয়, সেখানে কল্যাণময় অন্যতম অভিযুক্ত হিসাবে দেখানো হয়েছে বলেও খবর।
এমনকী কীভাবে পার্থ চট্টোপাধ্যায় টাকা নিতেন কল্যাণময়বাবুকে দফায় দফায় জেরা করে ইডি যে তথ্য পেয়েছে তাও ওই চার্জশিটে তুলে ধরা হয়েছে। তদন্তকারীরা জানতে পারেন, প্রাক্তন শিক্ষামন্ত্রী নগদে টাকা নিতেন। বিভিন্ন সময়ে বিভিন্ন লোকজনকে নগদে টাকা দিতেন বলেও দাবিও। এখানেই শেষ নয়!
কেলেঙ্কারির জাল অনেক দূর পর্যন্ত ছড়িয়ে বলেও ওই চার্জশিটে উল্লেখ ইডির। বলা হচ্ছে, নগদ যে টাকা দিতেন তা হাত ঘুরে স্ত্রীর নামে তৈরি ট্রাস্টে চলে আসত। বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ট্রাস্ট' দুর্নীতির অন্যতম ঘাঁটি বলেও দাবি করা হয়েছে। এমনকি পার্থবাবুর স্ত্রী'য়ের নামে যে স্কুল আছে সেখানেও দুর্নীতি টাকা পৌঁছে যেত বলেও চার্জশিটে ইডি উল্লেখ করা হয়েছে।
শুধু তাই নয়, কল্যাণময় ভট্টাচার্যকে জেরা করেই এই সমস্ত তথ্য পাওয়া গিয়েছে বলেও দাবি করা হচ্ছে তদন্তকারী সংস্থার তরফে। শুধু তাই নয়, পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠের বাড়ি থেকে বিপুল পরিমান টাকা উদ্ধার হয়। সেই টাকা কীভাবে সাদা করা হয় সে বিষয়েও তথ্য অতিরিক্ত চার্জশিটে তুলে ধরা হয়েছে বলে খবর।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications