কালনার কল্যাণপুরে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ, দেহ আটকে বিক্ষোভ
কালনার কল্যাণপুরে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ , অবস্থান বিক্ষোভে দলীয় কর্মীরা
কালনার কল্যাণপুরে বাড়ির পাশের বাগাদে গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল বিজেপি কর্মীর দেহ। তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা খুন করে ঝুলিয়ে দিয়েছে বলে অভিযোগ। প্রতিবাদে কল্যাণপুরের তৃণমূল পার্টিঅফিসে ভাঙচুর চালায় বিজেপি কর্মী সমর্থকরা। রাস্তায় বসে প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। পঞ্চম দফার ভোট শেষ হতেইএকাধিক জায়গায় অশান্তির খবর পাওয়া যাচ্ছে। মালদহে বিজেপি প্রার্থীকে গুলি করা হয়েছে। এই নিয়ে সকাল থেকে উত্তাল মালদহ। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মীরা।

পঞ্চম দফার ভোটের পর থেকেই জেলায় জেলায় হিংসার ছবি ধরা পড়েছে। মালদহে বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে গুলি চালানো। বিজেপি প্রার্থী সন্ময়ের বাড়ি ভাঙচু থেকে শুরু করে চাকদহের শিমুরালিতেও বিজেপি কর্মীকে মারধর করা হয়। এই নিয়ে রাজ্যে নতুন করে অশান্তি ছড়িয়ে। আড়াইঘণ্টা অস্ত্রোপচারের পর মালদহে বিজেিপ প্রার্থীর শরীর থেকে গুলি বের করা হয়েছে। তিনি এখন অনেকটাই স্থিতিশীল বলে জানা গিয়েছে।
কালনার কল্যাণপুরে বাড়ির পাশের বাগান থেকে বিজেপি কর্মীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত বিজেপি কর্মীর নাম অখিল প্রামাণিক। পরিবারের লোকের অভিযোগ তৃণমূল কংগ্রেস কর্মীরা কয়েকদিন ধরেই তাঁকে প্রাণ নাশের হুমকি দিচ্ছিল। প্রতিবাদে কল্যাণপুরে পথ অবরোধ করে অবস্থান বিক্ষোভ শুরু করেছে বিজেপি কর্মী সমর্থকরা। যদিও তৃণমূল কংগ্রসের দাবি পারিবারিক কারণেই তাঁর মৃত্যু হয়েছে। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
ভোটের আগে বড় চমক, বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ -
ভোটের আগে গেরুয়া শিবিরে বড় চমক! তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ, জল্পনা তুঙ্গে -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির










Click it and Unblock the Notifications