Kaliganj Result: কালীগঞ্জে তৃণমূলের জয় সরকারি সিলমোহরের অপেক্ষায়, ধন্যবাদ জানালেন মমতা
কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বড় ব্যবধানে জয়ী হতে চলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ। সরকারি ফলাফল আসা এখনও বাকি। তবে তার আগে ইতিমধ্যেই ৪০ হাজারের বেশি ভোটে তিনি এগিয়ে গিয়েছেন। ফলে এখান থেকে হারের আর কোনও অবকাশ নেই। এখন ব্যবধান কতটা বাড়ে, সেদিকেই সকলের নজর। দ্বিতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থী আশিস ঘোষকে তিনি পরাজিত করেছেন।
এই জয়কে 'মা-মাটি-মানুষ'-এর প্রতি উৎসর্গ করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কালীগঞ্জের সহকর্মীদের অভিনন্দন জানিয়েছেন। তাঁর কথায়, সহকর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলেই এই সাফল্য এসেছে।

কালীগঞ্জ উপনির্বাচনে আলিফা আহমেদের জয়লাভ তাৎপর্যপূর্ণ। এই জয় শুধু একটি কেন্দ্রের নির্বাচন নয়, রাজনৈতিক মহলে এর বড় প্রভাব রয়েছে বলে মনে করা হচ্ছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই উপনির্বাচন শাসক দল তৃণমূল কংগ্রেস ও প্রধান বিরোধী দল বিজেপির কাছে অ্যাসিড টেস্ট ছিল।
জযের ফল নিশ্চিত হতেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "এই জয়ের প্রধান কারিগর মা-মাটি-মানুষ। আমার কালীগঞ্জের সহকর্মীরা এর জন্য প্রাণপাত পরিশ্রম করেছেন। তাঁদেরও আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই।" তিনি কালীগঞ্জের সর্বস্তরের মানুষকে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে আশীর্বাদ করার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।
অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ফলাফলকে তেমন গুরুত্ব দিতে চাননি। তিনি বলেন, "এই নির্বাচন আমাদের ধর্তব্যের মধ্যে ছিল না। তবে হিন্দু ভোট আমরা একত্রিত করতে পেরেছি।"
এই উপনির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী তৃতীয় স্থানে রয়েছেন। প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের মৃত্যুর কারণে এই কেন্দ্রে উপনির্বাচন হয়। তাঁরই মেয়ে আলিফা তৃণমূলের টিকিটে জয়লাভ করতে চলেছেন। একসময়ে শুরুর দিকের গণনায় বিজেপি তৃতীয় স্থানে চলে গিয়েছিল। তবে শেষ অবধি বিজেপি ব্যবধান বাড়িয়ে দ্বিতীয় স্থানে চলে এসেছে।
-
আজ থেকেই আবহাওয়ার বড় বদল, রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস -
বাংলাদেশে জ্বালানি সঙ্কট! সেই ভারতের কাছেই অতিরিক্ত ডিজেল চেয়ে আবেদন ঢাকার, ভেবে দেখবে নয়াদিল্লি -
ইরানি যুদ্ধজাহাজ ঘিরে নতুন জল্পনা, শ্রীলঙ্কা উপকূল থেকে ৯ নটিক্যাল মাইল দূরে রণতরী -
যুদ্ধের প্রভাবে জ্বালানি চাপ, রান্নার গ্যাস সরবরাহে সর্বোচ্চ অগ্রাধিকার কেন্দ্রের -
১৩ বছর পর সারদা কাণ্ডে বড় নির্দেশ, শ্যামল সেন কমিশনের রিপোর্ট প্রকাশ করতে বলল কলকাতা হাইকোর্ট -
১৩ বছর ধরে কোমায় থাকা হরিশ রানার জন্য প্যাসিভ ইউথানেশিয়ার অনুমতি সুপ্রিম কোর্টের, ঐতিহাসিক রায় -
হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা, মাইন পোঁতার অভিযোগে ইরানকে সতর্ক করলেন ট্রাম্প -
লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার বিরুদ্ধে বিরোধীদের অনাস্থা প্রস্তাব খারিজ ধ্বনি ভোটে -
মধ্যপ্রাচ্যে অস্থিরতা! জ্বালানি সঙ্কটের কারণে বিমান ভাড়া বাড়াচ্ছে এয়ার ইন্ডিয়া -
পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে জ্বালানি চাপ, পরমাণু বিদ্যুতের পক্ষে সওয়াল ইউরোপীয় কমিশনের -
এলপিজি সঙ্কটের মাঝে কলকাতায় রমরমা কালোবাজারি! চলছে প্যানিং বুকিং, বন্ধের দোরগোড়ায় বহু হোটেল-রেস্তরাঁ -
বিয়ে সেরে ফেললেন কুম্ভ মেলার ভাইরাল মোনালিসা, মুসলিম প্রেমিককে নিয়ে দ্বারস্থ হলেন কেরল পুলিশেরও












Click it and Unblock the Notifications