West bengal Weather Alert: ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া! বড় পূর্বাভাস হাওয়া অফিসের
West bengal Weather Alert: ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। রাত পোহালেই শেষ এবং সপ্তম দফার নির্বাচন (Lok Sabha Election 2024) রয়েছে। আর তার আগেই শুক্রবার মধ্যরাত থেকেই আকাশের মুখ ভার। রাত থেকে শুরু হওয়া বৃষ্টি দুপুর পর্যন্ত হয়েছে। এই অবস্থা থেকে এখনই মুক্তি নয়।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি চলবে বলেই জানাচ্ছেন (West bengal Weather Alert) আবহাওয়াবিদরা। শুধু বৃষ্টি নয়, ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো (Storm Forcast) হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

- West bengal Weather Alert: জারি হয়েছে কমলা সতর্কতা
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে। তবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি (West bengal Weather Alert) হবে বলেও জানানো হয়েছে। এমনকি ঝড়ের পূর্বাভাসও থাকছে। তবে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে কমলা সতর্কতা জারি করা হয়েছে রয়েছে হাওয়া অফিসের তরফে। এই দুই জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হবে বলে জানানো হয়েছ পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে । তবে রবিবারের পর থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমান কমবে। তবে মঙ্গলবার থেকে ফের পরিস্থিতি বদল হতে পারে বলে মনে করছেন হাওয়া অফিস।
- West bengal Weather Alert: ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া
শুধু দক্ষিণবঙ্গে নয়, বৃষ্টি হবে (West bengal Weather Alert) উত্তরবঙ্গের একাধিক জেলায়। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আগী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টি হবে। বলে রাখা প্রয়োজন, সব থেকে বড় কথা রবিবার উত্তরবঙ্গে বর্ষা ঢুকবে। এখন সেখানে রেমালের প্রভাবে বৃষ্টির প্রকোপ আছে। তার সঙ্গে যোগ দেবে বর্ষার বৃষ্টি। অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সর্বোচ্চ ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও থাকছে।
- West bengal Weather Alert: চিন্তায় কমিশন
বলে রাখা প্রয়োজন, শনিবার শেষ দফার নির্বাচন (Lok Sabha Election 2024)। আর তার আগে আলিপুর হাওয়া অফিসের এই পূর্বাভাস রীতিমত উদ্বেগ বাড়িয়েছে। বিশেষ করে বৃষ্টি (West bengal Weather Alert) হলে কীভাবে ভোট করানো সম্ভব তা নিয়ে চিন্তায় কমিশন। এমনকি মানুষের ভোট দিতে কীভাবে আসবেন তা নিয়েও চিন্তা রয়েছে। বিশেষ করে ভোট কেন্দ্রে জল ঢুকে যাওয়ার বড় সম্ভাবনাকেও উড়িয়ে দেওয়া যায় না।












Click it and Unblock the Notifications