বিধানসভা ভবনে শায়িত সুব্রত মুখোপাধ্যায়ের দেহ, শেষ শ্রদ্ধা জানালেন রাজ্যপাল ধনখড় ও শুভেন্দু অধিকারী
বিধানসভা ভবনে শায়িত সুব্রত মুখোপাধ্যায়ের দেহ, শেষ শ্রদ্ধা জানালেন রাজ্যপাল ধনখড় ও শুভেন্দু অধিকারী
সুব্রত মুখোপাধ্যায়ের মরদেহ নিয়ে যাওয়া হল বিধানসভা ভবনে। সেখানে তাঁর মরদেহে শেষ শ্রদ্ধা জানালেন রাজ্যপাল জগদীপ ধনখড় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুব্রত মুখোপাধ্যায়ের স্মৃতি চারনায় বাম নেতা সূর্যকান্ত মিশ্রও। অল্প কিছু সময়ই বিধানসভায় শায়িত ছিল দেহ। সেখান থেকে বালিগঞ্জে তাঁর বাড়িেত নিয়ে যাওয়া হয় তাঁর দেহ।

সূচি মেনেই রবীন্দ্রসদন থেকে সুব্রত মুখোপাধ্যায়ের দেহ দুপুর ২টো নাগাদ বিধানসভা ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে আধঘণ্টা শায়িত রাখা হয়েছিল তাঁর দেহ। সেখানে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। স্পিকার বিমান মুখোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত উল্লেখ্য বিজেপি নেতাদের সুব্রত মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানানো নিয়ে বিস্ফোরক পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, যাঁরা সিবিআই দিয়ে সুব্রতবাবুকে গ্রেফতার করার নেপথ্যে ছিলেন তাঁরা শ্রদ্ধা জানাতে আসবেন নিজের দায়িত্বে। যদিও তার পরেও রবীন্দ্রসদনে গিয়ে সুব্রত মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানিয়ে এসেছিলেন দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার এবং নিশীথ প্রামাণিকরা।
আধঘণ্টা বিধানসভায় শায়িত ছিল সুব্রত মুখোপাধ্যায়ের দেহ সেখান থেকে তাঁর দেহ নিয়ে যাওয়া হয় বালিগঞ্জের বাড়িেত। শোকবিহ্বল পরিবারের লোকেরা। এবার আর বোনেদের কাছে ফোঁটা নেওয়া হল না সুব্রত বাবুর। ভাইফোঁটায় বনেদের কাছে নাড়ু খেতে চেয়েছিলেন সুব্রত বাবু। সেই কথাই বারবার মনে পড়ছে বনেদের। আত্মিয় পরিজনরা রয়েছে বাড়িতে। শোকস্তব্ধ পরিস্থিতি। পাড়ার লোকেরাও ভিড় করতে শুরু করেছেন সেখানে। কিছুক্ষণ সেখানে থাকার পর মরদেহ নিয়ে যাওয়া হবে একডালিয়া এভারগ্রিন ক্লাবে। এই পুজোকে সুব্রতবাবুর নিজের পুজো বলা হত। দুর্গাপুজোর চারদিনই তিনি থাকতেন সেখানে। দুর্গাপুজোর কাজকর্ম নিজে হাতে খতিয়ে দেখতেন তিনি।
একডালিয়া এভারগ্রিন ক্লাব থেকে তাঁর মরদেহ কেওড়াতলা মহাশশ্মানে নিয়ে যাওয়ার কথা। সেখানেই গান স্যালুটে শেষ শ্রদ্ধা জানানো হবে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না সেখানে। তিনি আগেই জানিয়েছিলেন সেকথা। মুখ্যমন্ত্রী বলেইছিলেন আপন জনের মরদেহ তিনি দেখতে পারবেন না তাই শেষকৃত্যে তিনি থাকবেন না।
Recommended Video
হাসপাতালে বসেও দফতরের কাজ সামলেছেন তিনি। এতটাই কাজ পাগল ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। অসুস্থ হওয়াপ আগের মুহুর্ত পর্যন্ত একডালিয়া এভারগ্রন ক্লাবে বসে আড্ডা দিয়েছেন তিনি। তারপরেই অসুস্থ হয়ে পড়েন। এবং হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। শুক্রবার হাসপাতাল থেকে ছুটি পাওয়ার কথা ছিল তাঁর। হাসপাতাল থেকে কেন একেবারে জীবন থেকেই ছুটি নিয়ে নিলেন তিনি। খবর পেয়ে বাড়ির কালীপুজো ছেড়ে এসএসকেএম হাসপাতালে ছুেট গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
-
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর












Click it and Unblock the Notifications