ফেরাল বিশেষ সিবিআই আদালত! এবার আবেদন শুনবে জেলা আদালত
রাজীব কুমারের আগাম জামিনের আবেদন ফিরিয়ে দিল বারাসতের বিশেষ সিবিআই আদালত।
রাজীব কুমারের আগাম জামিনের আবেদন ফিরিয়ে দিল বারাসতের বিশেষ সিবিআই আদালত। এদিন আদালত খোলার সঙ্গে সঙ্গে বিচারক বলেন, সুপ্রিম কোর্টের গাইড লাইন অনুযায়ী ট্রায়াল কোর্টের এক্তিয়ার নেই এই মামলার শুনানি করার। ডিস্ট্রিক্ট সেশন কোর্টে বিষয়টি নিয়ে ফের আবেদন করতে বলেন তিনি।

সঙ্গে সঙ্গে সিবিআই এবং রাজীব কুমারের আইনজীবীরা পৌঁছে যান ডিস্ট্রিক্ট সেশন কোর্টে। যদিও সেখানে নির্ধারিত থাকা মামলার শুনানি শুরু হয়ে গিয়েছিল আগে থেকেই। রাজীব কুমারের আইনজীবীরা বিচারকের কাছে আবেদন করেন, যাতে শুনানি মঙ্গলবারই শুরু করা যায়। তাঁকে বোঝাতেও দেখা যায় মামলার গুরুত্ব।
ডিস্ট্রিক্ট সেশন কোর্টে রাজীব কুমারের আইনজীবীদের আবেদন গৃহীত হয়েছে। বেলা ২ টোর পর শুনানি হবে বলেও জানা গিয়েছে।
সোমবার জানা গিয়েছিল শনিবার বারাসতের বিশেষ সিবিআই আদালতে রাজীব কুমারের আইনজীবীরা জামিনের জন্য আবেদন করেছেন। সেই সময়ই জানা গিয়েছিল মঙ্গলবার সেই আবেদনের শুনানি হবে। সেই মতো মঙ্গলবার সকালে মামলার কপি নিয়ে আদালতে হাজির হয়ে গিয়েছিলেন সিবিআইঃএর আইনজীবীরা।
শুক্রবার কলকাতা হাইকোর্ট রক্ষাকবচ তুলতেই রাজীব কুমারের পার্কস্ট্রিটের সরকারি বাসভবনে যান সিবিআই আধিকারিকরা। সিবিআই সূত্রের খবর, রাজীব কুমারের বাড়িতে গেলেও রাজীব কুমারকে পাওয়া যায়নি। সূত্রের খবর অনুযায়ী, রাজীব কুমারের স্ত্রীর হাতেই নোটিস ধরানো হয়। শনিবারও তৎপরতা চালানো হয় সিবিআই-এর তরফে।
রবিবার বিকেলে নবান্নে পৌঁছে যান সিবিআই-এর দুই আধিকারিক। রাজীব কুমারের বিরুদ্ধে পদক্ষেপ করতেই এদিন তৎপরতা শুরু হয়। রবিবার বিকেলে নবান্নে পৌঁছে যান সিবিআই-এর তিন আধিকারিক। চারটি চিঠি ছিল তাদের হাতে। ১৫ মিনিট অপেক্ষার পর তারা ভিতরে ঢোকেন। বেরিয়ে আসার পর জানান ডিজির অফিস দুটি চিঠি গ্রহণ করেছে। চিঠিতে রাজীব কুমারের বর্তমান অবস্থান জানতে চাওয়া হয়েছে। কেননা আইপিএস অফিসাররা ছুটি নিলে তিনি কোথায় যাচ্ছেন তা উল্লেখ করতে হয়। সূত্রের খবর অনুযায়ী সিবিআই তাই জানতে চায়। সোমবার সকালে মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে উদ্দেশ্য করে দেওয়া চিঠি নবান্নে পৌঁছে দেন সিবিআই আধিকারিকরা।
-
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা












Click it and Unblock the Notifications