Mid Day Meal: মিড ডে মিলে বিছে! ওই খাবারই পড়ুয়াদের খেতে বললেন শিক্ষকরা
Mid Day Meal: মিড ডে মিলের খাবারে ভাসছে আস্ত একটা কাঁকড়া বিছে! আর সেই কাঁকড়া বিছে ফেলে বাকি খাবার খাওয়ার পরামর্শ দিলেন শিক্ষকরা! শুক্রবার এমনই অভিযোগে উত্তাল হলো বাঁকুড়ার (Bankura News) গঙ্গাজলঘাটির লছমনপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠ। যা নিয়ে একেবারে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্কুল চত্বরে।
স্থানীয় সূত্রে খবর, অন্যান্য দিনের মতো এদিনও লছমনপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠের ছাত্র ছাত্রীদের জন্য মিড ডে মিলের রান্না (Mid Day Meal) করা হয়। এবং সেই খাবারই সময় মেনে পড়ুয়াদের পরিবেশন করা হয়। আর সেই খাবার খেতে গিয়ে এক পড়ুয়ার নজরে আসে একটি আস্ত কাঁকড়া বিছে পড়ে রয়েছে খাবারের মধ্যে। যা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েন স্কুল পড়ুয়ারা।

মুহূর্তের মধ্যে বিষয়টি (Mid Day Meal) জানাজানি হয়ে যায়। আর তা হতেই পড়ুয়া ও অভিভাবক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্কুল ছুটির পর শিক্ষক শিক্ষিকারা বাড়ি চলে যাওয়ায় উত্তেজিত জনতা স্থানীয় গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ দেখান।
ওই স্কুলের এক ছাত্রীর দাবি, মিড ডে মিলের (Mid Day Meal) খাবারে কাঁকড়া বিছে দেখতে পাওয়ার পর বিষয়টি শিক্ষকদের জানালে বিষয়টি বাড়ির লোককে না জানিয়ে ওই খাবার খেয়ে নেওয়ার পরামর্শ দেন। যদিও তার আগে বেশ কয়েক জন ছাত্র ছাত্রী ওই খাবার খেয়ে ফেলে বলে সে জানায়।
অভিভাবক প্রশান্ত লায়েক বলেন, এই স্কুলে দীর্ঘদিন ধরেই মিড ডে মিল (Mid Day Meal) নিয়ে শিক্ষকদের অবহেলার ছবি ধরা পড়েছে। এমনকি অভিভাবকরা বিষক্রিয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না। যদিও এখনও পর্যন্ত কোন ছাত্র ছাত্রী অসুস্থ না হলেও বিষয়টি যথেষ্ট উদ্বেগের বলে দাবি অভিভাবকদের। ইতিমধ্যে সম্পূর্ণ ঘটনা স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে বলে জানিয়েছেন প্রশান্ত লায়েক।
অন্যদিকে স্থানীয় প্রধান কালীপদ মাঝি বলেন, বিষয়টি শুনেছি। তবে পঞ্চায়েত ও স্কুল দু'টি পৃথক প্রতিষ্ঠান এবিষয়ে কিছুই বলা সম্ভব নয়। একই সঙ্গে পঞ্চায়েতে কেউই বিক্ষোভ দেখায়নি বলে তিনি দাবি করেন। তবে ঘটনায় প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে।
তবে এমন ঘটনা নতুন কিছু নয়। রাজ্যের একাধিক স্কুলে মিড ডে মিলের রান্নায় বিভিন্ন কিছু পড়ে থাকতে দেখা গিয়েছে। এমনকি মরা সাপ পর্যন্ত পাওয়া গিয়েছে। এক্ষেত্রে সরকার সম্পূর্ণ উদাসিন। অভিযোগ অভিভাবকদের।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications