Murshidabad: গবেষককে মেরে লাল করে দিল পুলিশ! ডোমকল থানার ভেতরে আইআইটির প্রাক্তন ছাত্রের উপর 'জোরজুলুম'
Murshidabad: ফের পুলিশি জুলুমের অভিযোগ। মুর্শিদাবাদের ডোমকল থানায় দাদাগিরি পুলিশের। ব্যাঙ্কের পাসবুক হারানোর অভিযোগ জানাতে গিয়ে পুলিশের হাতে আক্রান্ত এক গবেষক। ইমন কল্যাণ নামে ওই গবেষক খড়গপুর ও ভূবনেশ্বর আইআইটির প্রাক্তন ছাত্র। গবেষককে থানার মধ্যেই মারধরের অভিযোগ। কাঠগড়ায় ডোমকল থানার এসআই উজ্জ্বল বিশ্বাস। ঘটনায় নিন্দার ঝড় শিক্ষামহলে।
জানা গিয়েছে, ব্যাঙ্কের পাসবুক হারিয়ে যাওয়ায় সাধারণ অভিযোগ জানাতে গিয়ে ডোমকল থানায় পুলিশের দুর্ব্যবহারের শিকার হন ওই গবেষক। কর্তব্যরত পুলিশ ইন্সপেক্টর উজ্জ্বল বিশ্বাস তাকে অপমান করেন এবং দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। এমনকী শারীরিকভাবে হেনস্থার অভিযোগও উঠেছে পুলিশের বিরুদ্ধে। ঘটনার পর আক্রান্ত গবেষক লিখিত অভিযোগ জমা দেন জেলার পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক এবং ডোমকল থানার আইসি-র কাছে।

গবেষকের দাবি, থানায় একজন সাধারণ নাগরিকের সঙ্গে পুলিশের এমন আচরণ নিন্দনীয় এবং এর কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। শিক্ষিত মহলে তীব্র নিন্দা গোটা ঘটনায়। অনেকেই প্রশ্ন তুলছেন, যদি একজন উচ্চশিক্ষিত ব্যক্তি থানায় গিয়ে সুবিচার না পান, তাহলে সাধারণ মানুষের কী অবস্থা হবে? যদিও এই ঘটনা নিয়ে পুলিশের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে তদন্তের দাবি তুলেছেন সমাজের বিশিষ্টজনেরা।
ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে সামাজিক মাধ্যমেও চড়ছে প্রতিবাদের সুর। এখন দেখার, প্রশাসন কতটা দ্রুত এবং কার্যকরভাবে এই ঘটনার প্রতিক্রিয়া জানায়। যদিও এই বিষয়ে ডোমকল মহকুমা পুলিশ আরক্ষা আধিকারিক শুভম বজাজ বলেন, "আমাকে কমপ্লেন দিয়েছেন। যদি এই ঘটনা ঘটে থাকে, অভিযুক্তের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।" মুর্শিদাবাদের পুলিশ সুপার জানান, গবেষকের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে ডোমকলের SDPO-কে।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications