পরকীয়ায় কাঁটা হয়ে উঠেছিল স্ত্রী, খুন করে রান্নাঘরের উনুনে ‘কবর’ স্বামী ও প্রেমিকার
স্ত্রীকে খুন করে রান্নাঘরের উনুনে ‘কবর’ দিয়ে দিল স্বামী। এই কাজে স্বামীর প্রেমিকা হাত লাগায় বলে অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের হেমতাবাদে।
স্ত্রীকে খুন করে রান্নাঘরের উনুনে 'কবর' দিয়ে দিল স্বামী। এই কাজে স্বামীর প্রেমিকা হাত লাগায় বলে অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের হেমতাবাদে। অভিযুক্ত স্বামী ও তার প্রেমিকাকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, পরকীয়ারে জেরেই এই খুন।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মহম্মদ হানিফ নামে ওই যুবক স্ত্রীকে নিয়ে হরিনারায়ণপুর গ্রামে থাকত। কিছুদিন হল সে শিলা ভৌমিক নামে এক মহিলার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। তারপর শুরু হয় স্ত্রী অলিভিয়া পারভিনের সঙ্গে অশান্তি। সোমবার রাতে তা চরমে পৌঁছয়। তারপরই স্ত্রীকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে সে।
স্বামীর পরকীয়ায় কাঁটা হয়ে ওঠা অলিভিয়াকে খুনের ছক কষে প্রেমিকাকে নিয়ে। খুনের পর রান্নাঘরের উনুনে নীচে পুঁতে দেওয়া হয় দেহ। তারপর এলাকা ছেড়ে চম্পট দেয় হানিশ ও তার প্রেমিকা শিলা। পরে রায়গঞ্জ স্টেশন থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
এরপর মাটি খুঁড়ে রান্নাঘরের উনুনের নীচে থেকে উদ্ধার হয় অলিভিয়ার দেহ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে। স্ত্রী খুনে স্বামী ও তার প্রেমিকের শাস্তির দাবিতে সরব হয়েছেন আত্মীয়-পরিজন ও প্রতিবেশীরা।
-
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা












Click it and Unblock the Notifications