ছাব্বিশের ভোটে তিনিই হবেন কিংমেকার! হুমায়ুনের বড় দাবি, পাত্তা দিল না তৃণমূল
সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর ২২ ডিসেম্বরই নিজের নতুন দলের নাম ঘোষণা করবেন বলে ফের জানিয়ে দিলেন। আরও এক ধাপ এগিয়ে তাঁর দাবি, ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তিনিই হবেন 'কিংমেকার'।
যার অর্থ তাঁর নতুন দলের সমর্থন ছাড়া কোনও সরকার গঠন সম্ভব নয়। হুমায়ুনের অনুমান, তৃণমূল বা বিজেপি কেউই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে না।

আজ সাংবাদিকদের হুমায়ুন কবীর বলেন, "নির্বাচনের পর আমিই কিংমেকার হব। আমার সমর্থন ছাড়া কেউ সরকার গড়তে পারবে না।" তিনি আরও দাবি করেন, ২৯৪ সদস্যের বিধানসভায় কোনও দলই ১৪৮টি আসন পার করতে পারবে না।
হুমায়ুনের দাবি, তাঁর দল ১৩৫টি আসনে লড়বে এবং তাঁর দলের জয়ী বিধায়কদের সমর্থন ছাড়া কোনও মুখ্যমন্ত্রী শপথ নিতে পারবেন না। তাঁর দলের নাম 'ন্যাশনাল কনজারভেটিভ পার্টি' হবে কিনা তার জবাবে হুমায়ুন বলেন, "সব কিছু ২২ ডিসেম্বরের পরই জানা যাবে।"
হুমায়ুন কবীর ঘোষণা করেন, ২২ ডিসেম্বর মুর্শিদাবাদের বহরমপুর টেক্সটাইল মোড়ে এক লক্ষ মানুষকে জড়ো করে জনসভার মাধ্যমে তাঁর দল আত্মপ্রকাশ করবে। উল্লেখ্য, বাবরি মসজিদের আদলে প্রস্তাবিত মসজিদের বিতর্কিত শিলান্যাসই তৃণমূলের সঙ্গে তাঁর বিবাদের কারণ। এ ছাড়া লাগাতার তাঁর মন্তব্যেও তৃণমূলের অস্বস্তি বেড়েছিল। দলের শৃঙ্খলা ভাঙা ও উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে তৃণমূল তাঁকে সাসপেন্ড করে।
বিধায়ক পদ থেকে ইস্তফার ইঙ্গিত দিলেও সোমবার হুমায়ুন জানান, তিনি বিধানসভা ছাড়ছেন না, বরং নিজের অবস্থানে পরিবর্তন এনেছেন। বিধায়ক পদে বহাল থেকেও নতুন দল গঠন ও নির্বাচনী জোটের পরিকল্পনা থেকে তিনি সরছেন না। কংগ্রেসের সঙ্গে কথা না হলেও সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম আলোচনার দায়িত্ব নিয়েছেন বলে তিনি দাবি করেন।
মুর্শিদাবাদে কংগ্রেস ও বামেদের সঙ্গে আসন সমঝোতার জোরালো সম্ভাবনার কথাও তিনি উল্লেখ করেন। দুই বিধায়ক তাঁর দলে যোগ দেবেন বলে দাবি করলেও তাঁদের পরিচয় দেননি হুমায়ুন।
যদিও সেই দাবিকে পাত্তা দেয়নি তৃণমূল কংগ্রেস। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক অরূপ চক্রবর্তী কটাক্ষ করে বলেন, "হুমায়ুন কবীর দিবাস্বপ্ন দেখছেন। সরকার গঠনের কথা বলার আগে তাঁর উচিত নিজের জামানত বাঁচানোর চেষ্টা করা। এমন ভিত্তিহীন দাবি তাঁর রাজনৈতিক হতাশারই প্রমাণ।"
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
ভোটের আগে বড় চমক, বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ -
ভোটের আগে গেরুয়া শিবিরে বড় চমক! তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ, জল্পনা তুঙ্গে -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির










Click it and Unblock the Notifications