Vande Bharat Express: এত বড় বিপত্তি! এই কারণেই বাতিল হাওড়া-এনজেপি বন্দে ভারত
Vande Bharat Express: ছুটন্ত ট্রেনে হঠাত আওয়াজ! পরিস্থিতি বুঝেই ট্রেন থামাতে বাধ্য হন চালক। রবিবার এমনই এক অদ্ভুত ঘটনা ঘটে এনজেপি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে। শুধু তাই নয়, প্রায় দু'ঘন্টা ধরে যান্ত্রিক ত্রুটি সারানোর চেষ্টা করা হয়। রাঙাপানি এবং নিজবাড়ির মাঝখানে ট্রেনটিকে দাঁড় করিয়ে চলে সেই কাজ।
কিন্তু প্রায় দু'ঘণ্টা ধরে চেষ্টা চালালেও সম্পূর্ণ ভাবে সারানো সম্ভব হয়নি। কার্যত ত্রুটি আংশিক সারাই করেই বন্দে ভারত এক্সপ্রেসটিকে (Vande Bharat Express) হাওড়ায় ফিরিয়ে আনা হয়। আর তা আসার পথে দফায় দফায় সমস্যার মধ্যে পড়তে হয়। নির্ধারিত গতির অনেক কম গতিতে চালানো হয় ট্রেনটিকে।

ফলে অনেক দেরিতেই ট্রেনটি হাওড়ায় পৌঁছয়। আর এরপরেই আজ সোমবার এনজেপি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসটি (Vande Bharat Express) বাতিল করা হয় রেলের তরফে। যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখেই হাওড়া-এনজেপি এবং হাওড়া অর্থাৎ আপ-ডাউন বন্দে ভারতের পরিষেবা আজ বাতিল করা হয় রেলের তরফে। পরিবর্তে যুব এক্সপ্রেস চালানো হবে বলে জানানো হয়েছে।
এমনকি টিকিটের টাকাও যাত্রীদের রিফান্ড করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। কিন্তু এমন কি ঘটল সেজন্যে আজ সোমবার আপ এবং ডাউনে বন্দে ভারতের পরিষেবা (Vande Bharat Express) বন্ধ রাখতে হল? জানা গিয়েছে, এই মুহূর্তে সেমি বুলেটের রেকটিকে পরীক্ষা চালানো হচ্ছে। চলন্ত ট্রেনে কেন এমন বিকট আওয়াজ তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানাচ্ছেন রেলের আধিকারিকরা।
তবে বন্দে ভারত এক্সপ্রেসটির (Vande Bharat Express) দুটি চাকা ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। রবিবারই কোন মতে একটি চাকাকে কিছুটা ঠিক করে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে নিয়ে আসা হয় ট্রেনটিকে। কিন্তু আরেকটি চাকা স্বাভাবিক নয়। কার্যত ওই ভাবে চালানো হয় রবিবার। যার ফলে ব্যাপক ঝাঁকুনি এবং আওয়াজের মধ্যে পড়তে হয় যাত্রীদের। যা নিয়ে রীতিমত আতঙ্কিত হয়ে পড়েন বন্দে ভারতে থাকা যাত্রীরা।
হাওড়া স্টেশনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ত্রুটি যুক্ত রেকটিকে (Vande Bharat Express) কারসেডে নিয়ে যাওয়া হয়। এবং গভীর রাত পর্যন্ত তা সারানো হয় বলে খবর। রেল সূত্রে খবর, বাইরে থেকে কিছু ছিটকে এসে লাগতে পারে। আর তা থেকেই এহেন বিপত্তি বলে মনে করছেন রেল আধিকারিকরা। যদিও পুরো বিষয়টি এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে বলেই খবর।
তবে বারবার হাওড়া-এনজিপি বন্দে ভারতের রেকে (Vande Bharat Express) সমস্যা নিয়ে আতঙ্ক বাড়ছে।












Click it and Unblock the Notifications