কীভাবে এনআরসি, নাগরিকত্ব আইনের মোকাবিলা, রণনীতি বাতলে দিলেন মমতা
কীভাবে এনআরসি, নাগরিকত্ব আইনের মোকাবিলা, রণনীতি বাতলে দিলেন মমতা
বাংলায় জাতীয় নাগরিকপঞ্জী ও নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হবে না। প্রথম থেকেই এই অবস্থানে অনড় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র সংসদে আইন পাশ করালেও বাংলায় তা কার্যকর হবে না। এই বলে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গেও নিত্যদিন নানা বিষয়ে বিতণ্ডা লেগেই থাকছে তৃণমূল তথা মুখ্যমন্ত্রীর। এদিনও সিএবি বিরোধিতা করা সমাবেশে কেন্দ্র সরকার ও রাজ্যপালকে নিশানা করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী।

শান্তিপূর্ণ আন্দোলন
বাংলায় কোন পদ্ধতিতে এই দুই আইনের বিরুদ্ধে আন্দোলন করা হবে তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, শান্তিপূর্ণ পদ্ধতিতে আইন মেনে আন্দোলন করতে হবে। কোনও ধরনের হিংসা ছড়ানোর চেষ্টা করলে রাজ্য সরকার তা বরদাস্ত করবে না।

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি
মুখ্যমন্ত্রীর কথায়, কিছু শ্রেণির লোক টাকা খেয়ে অশান্তি বাঁধানোর চেষ্টা করছে। তাদের কড়া হাতে দমনের কথা বলেছেন মুখ্যমন্ত্রী। তবে শান্তিপূর্ণভাবে যারা আন্দোলন করবেন, তারা কীভাবে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবেন, তার রূপরেখা বাতলে দিয়েছেন তৃণমূল নেত্রী।

কোন পথে আন্দোলন
তিনি বলেছেন, গণ আন্দোলনের পথ বেছে নিন। মিটিং-মিছিল করুন, রাষ্ট্রপতিকে চিঠি দিন, সই সংগ্রহ করুন। রাজ্যপালের কাছে গিয়ে সময় চান। তাঁকে পরিস্থিতি ব্যাখ্যা করুন। এভাবেই এনআরসি ও সিএবির বিরুদ্ধে আন্দোলনকে গণ আন্দোলনে পরিণত করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী।

চূড়ান্ত লড়াইয়ের বার্তা
সাধারণ মানুষকে এই আন্দোলনে যোগ দেওয়ার কথা বলেছেন তৃণমূল নেত্রী। তাঁর কথায়, এই আইন সংবিধান বিরোধী। ফলে কোনওভাবেই বাংলায় এই আইনকে কার্যকর করতে দেওয়া যাবে না। তার জন্য জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে তিনি লড়াই করবেন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications