রাজ্যজুড়ে পরিচারিকাদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে স্মারকলিপি
সারা বাংলা পরিচারিকা সমিতির পক্ষ থেকে দাবি দিবস পালন করা হয় রাজ্যজুড়ে। সেইসঙ্গে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়। সারা বাংলা পরিচারিকা সমিতির রাজ্য সভানেত্রী লিলি পাল ও রাজ্য সম্পাদক পার্বতী পাল এক জানান পশ্চিমবঙ্গে গৃহ পরিচারিকারা বাড়িতে বাড়িতে কাজ করেন। এই পরিচারিকাদের লকডাউন পরিস্থিতিতে অত্যন্ত দুরবস্থার মধ্যে দিন কাটাতে হচ্ছে। এই লকডাউন অবস্থায় পরিচারিকাদের অনেকেরই কাজ নেই। তার ফলে অনেক বাড়িতেই পরিচারিকাদের বেতন দেওয়া হচ্ছে না।

অনেককে ছাঁটাই এর সম্মুখীন হতে হচ্ছে ।পরিচারিকাদের অনেকেরই সংসারে একক রোজগারে সংসার চালাতে বাধ্য হন। আবার যাদের বাড়িতে স্বামী আছেন তাদের বেশিরভাগই এই লকডাউন অবস্থায় কাজ হারিয়ে বাড়িতেই আছেন।
সংসার চালানো অত্যন্ত দুষ্কর হয়ে পড়ছে। এই সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানানো হয়েছে অবিলম্বে এই পরিচারিকাদের মাসিক পাঁচ হাজার টাকা করে যতদিন না অবস্থা স্বাভাবিক হচ্ছে অনুদান দেওয়া হোক। সাথে সাথে সরকার ঘোষণা করুক পরিচারিকাদের যাতে পুনরায় কাজে ফিরিয়ে নেওয়া হয় এবং বেতন বন্ধ না করা হয়।
পরিচারিকাদের ঘরে বিদ্যুৎ বিল মুকুব করা এবং রেশনে খাদ্যশস্য ছাড়াও নিত্য প্রয়োজনীয় সামগ্রী দেওয়ারও দাবি জানানো হয়েছে। সেই সঙ্গে পরিচারিকা সংগঠন সারা বাংলা পরিচারিকার সমিতির পক্ষ থেকে দাবি করা হয়েছে অবিলম্বে মদের দোকান বন্ধ করা হোক। তা না হলে গার্হস্থ্য হিংসা অত্যাচার আরো বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হয়েছে।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications