হাসপাতালের বেড স্ট্যাটাস এবার দেখা যাবে অনলাইনেই! কবে থেকে? রাজ্যকে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট
রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে কোন বিভাগে কয়টি বেড খালি রয়েছে, সেই তথ্য এইবার থেকে অনলাইনেই দেখা যাবে। আর এই মর্মেই রাজ্য সরকারকে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। আদালতের নির্দেশ অনুসারে, একটি নির্দিষ্ট ওয়েবসাইট তৈরি করে সেখানে প্রত্যেকটি হাসপাতালের বেডের তথ্য নিয়মিত আপডেট করতে হবে। আর এই কাজটি শেষ করার জন্য রাজ্যকে ৩০ দিনের সময় দেওয়া হয়েছে।

আদালতের পর্যবেক্ষণ যে, অনেক সময় দেখা যায় যে রোগীর পরিবারকে বেডের খোঁজে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটতে হয়। কোথাও পৌঁছে জানা যায়, বেড নেই। আর এই কারণেই রোগীকে আবার অন্যত্র নিয়ে যেতে হয়। এতে যেমন সময় নষ্ট হয় ঠিক সেইরকম রোগীর শারীরিক অবস্থাও খারাপ হওয়ার আশঙ্কা থাকে। আর এই পরিস্থিতিকেই আদালত অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছে।
নির্দেশে বলা হয়েছে যে, হাসপাতাল অনুযায়ী এবং বিভাগভিত্তিক ভাবে কয়টি বেড খালি রয়েছে, তা ডিজিটাল প্ল্যাটফর্মেই স্পষ্টভাবে জানাতে হবে। আর এই তথ্য নিয়মিত আপডেট না করা পর্যন্ত পুরো ব্যবস্থার কোনও লাভ হবে না বলেও আদালত মন্তব্য করেছে।
আগেই জুনিয়র চিকিৎসকেরা বেড সংক্রান্ত তথ্যের জন্য একটি কেন্দ্রীয় ব্যবস্থার দাবি তুলেছিলেন। আর সেই প্রেক্ষিতেই মামলার শুনানিতে আদালত এরকম নির্দেশ দেয়। প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চের মতে, যদি অনলাইনে বেডের তথ্য জানা যায় তাহলে রোগীর পরিবার সহজেই সঠিক হাসপাতালে পৌঁছোতে পারবে। এতে অকারণে হয়রানি কমবে, সময় অনেকটা বাঁচবে এবং চিকিৎসা পেতে দেরিও হবে না।
রোগী এবং তাঁদের পরিবারের সুবিধার জন্য এই ডিজিটাল ব্যবস্থাকে জরুরি বলে মনে করছে আদালত।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
ইরান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা, কী ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
২৯৪ আসনেই প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, শ্রীরামপুরে লড়ছেন শুভঙ্কর সরকার -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
ইরান যুদ্ধের মাঝেই ফের জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন নরেন্দ্র মোদী, কী নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী? -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর












Click it and Unblock the Notifications