Calcutta HighCourt: ১১ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ বৈধ! রাজ্যপালের সিদ্ধান্তকে মান্যতা হাইকোর্টের
Calcutta HighCourt: উপাচার্য নিয়োগে বড় ধাক্কা রাজ্যেরর! ১১ টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের নিয়োগ বৈধ বলে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। দীর্ঘ শুনানি শেষে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।
একই সঙ্গে উপাচার্যদের বকেয়া বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধা স্বাভাবিক ভাবে চালু রাখতে হবে বলেও জানিয়ে দিল হাইকোর্ট। একই সঙ্গে এদিন মামলায় গুরুত্বপূর্ণ কিছু পর্যবেক্ষণ করেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। বলেন, মামলাকারী জনস্বার্থ মামলা কোথায় জনস্বার্থ ক্ষুন্ন হচ্ছে তা বোঝাতে ব্যার্থ।

তবে রাজ্যপালের সিদ্ধান্তে প্রশ্ন তোলার কোন অবকাশ নেই বলেও এদিন জানিয়ে দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে মামলাকারীর আবেদন খারিজ করে করে দিয়েছে হাইকোর্ট।
বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যের ১১ টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে নিয়োগ করেন। রাজ্যকে না জানিয়েই এই নিয়োগ করা হয় বলে অভিযোগ। এমনকি উপাচার্য নিয়োগে নিয়ম মানা হয়নি বলেও অভিযোগ উঠতে শুরু করে। এ
ই অবস্থায় রাজ্যপালের এহেন সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়। মামলা দায়ের করেন এক অধ্যাপক। গত কয়েকদিন ধরে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলাটির শুনানি হয়।
শুনানি শেষে এদিন বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসাবে রাজ্যপালের সিদ্ধান্তকেই বৈধ বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। রাজ্যপালের নিয়োগ করা উপাচার্যদের বেতন সহ একাধিক সুযোগ সুবিধা বন্ধ করে দেয় সরকার। যদিও এদিন বেতন সহ সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত।
#WATCH | "Protests are the essence of democracy. Protests are welcome," says West Bengal Governor CV Ananda Bose on black flags shown to him by Members of West Bengal Trinamool Chhatra Parishad at North Bengal University, Siliguri today.
— ANI (@ANI) June 28, 2023
"We had one-point agenda that… pic.twitter.com/ji3ovewE6g
যা নিঃসন্দেহে রাজ্যের কাছে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। এই নিয়োগ নিয়েই রাজভবন এবং নবান্ন সংঘাত চরমে ওঠে। তবে উপাচার্যদের নিয়োগ নিয়ে চলা বিতর্কের মধ্যেই আজ বুধবার ১৩ টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এই বৈঠক হয়। যদিও ওই বৈঠকে দুজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপস্থিত ছিল না বলেই জানা গিয়েছে। অন্যদিকে এদিন অবৈধ ভাবে উপাচার্যদের নিয়োগ করা হচ্ছে বলে বিক্ষোভ দেখান বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্ত্র পরিষদের ছাত্ররা।












Click it and Unblock the Notifications