Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Abhishek Banerjee: এক ঘণ্টাও অতিরিক্ত সময় নয়! তদন্তের সময় বেঁধে ইডিকে ভৎর্সনা হাইকোর্টের

Abhishek Banerjee: নিয়োগ দুর্নীতি মামলায় ফের কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুধু তাই নয়, ইডি যে নথি চেয়েছিল তা আগামী ১০ অক্টোবরের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জমা দিতে হবে। নির্দেশে স্পষ্ট ভাবে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।

এমনকি এদিন রক্ষাকবচের জন্যে আবেদন জানানো হলেও তা খারিজ করে দিয়েছে ডিভিশন বেঞ্চ। যা নিঃসন্দেহে তৃণমূল সেকেন্ডের (Abhishek Banerjee) কাছে অস্বস্তির কারণ বলেই মনে করা হচ্ছে। নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Abhishek Banerjee:

সেই মতো আজ বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। আর সেই মামলার শুনানিতে আজ ফের আদালতের তোপের মুখে পড়তে হয় ইডিকে। শুধু তাই নয়, ইডি যে সমস্ত নথি চেয়েছিল তা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জমা দিতে হবে। আর তা দিতে হবে আগামী ১০ অক্টোবরের মধ্যে। এক ঘণ্টাও অতিরিক্ত সময় দেওয়া হবে না বলেও স্পষ্ট বার্তা ডিভিশন বেঞ্চের।

শুধু তাই নয়, নথি দেখে যদি তদন্তকারী সংস্থা সন্তুষ্ট না হয় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের একবার তলব করা যাবে। কিন্তু এক্ষেত্রে ৪৮ ঘণ্টা সময় দিতে হবে বলে বলে ইডিকে বার্তা ডিভিশন বেঞ্চের।

শুধু তাই নয়, আগামী ১৯ অক্টোবরের আগে এবং ২৬ অক্টোবরের পরে সমন পাঠানো যাবে বলেও এদিন জানিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে এদিন মামলার শুনানিতে ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী।

আইনজীবী যিষ্ণু সাহা বিস্ফোরক অভিযোগ করেন ইডির বিরুদ্ধে তার বক্তব্য, ইমেল করে ইডিকে পাঠিনো হয়েছে কবে বিদেশ গেছে অভিষেক। দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী সেগুলি ট্যুইট করছেন। আবার যা দেওয়া হবে সেগুলিও শুভেন্দু টুইট করবেন। তাহলে তথ্যের গোপনীয়তা কিভাবে থাকছে। তবে বিষয়টি এদিন আদালত খুব একটা গুরুত্ব দেয়নি।
তবে আদালতে জানিয়েছে, তথ্যের গোপনীয়তা রাখতে হবে।

অন্যদিকে এদিন ফের একবার ইডির তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। গত ১৯ মাস ধরে তদন্ত কি হয়েছে তা নিয়েও প্রশ্ন তোলা হয়। একই সঙ্গে আদালতের পরামর্শ, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগ দুর্নীতির তদন্ত শেষ করতে হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+