পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে কী মুকুল? ৭ অক্টোবরের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বলল হাইকোর্ট
মুকুল রায়কে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বলল কলকাতা হাইকোর্ট। বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যান পদে মুকুল রায়কে বসানো নিয়ে বিতর্ক তৈরি হয়। রাজনৈতিক ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলেও অভিযোগ বিরোধীদের। এই
মুকুল রায়কে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বলল কলকাতা হাইকোর্ট। বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যান পদে মুকুল রায়কে বসানো নিয়ে বিতর্ক তৈরি হয়। রাজনৈতিক ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলেও অভিযোগ বিরোধীদের। এই অবস্থায় কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা।

সেই সংক্রান্ত মামলাতেই গুরুত্বপূর্ণ নির্দেশ কলকাতা হাইকোর্টের। আগামী ৭ অক্টোবরের মধ্যে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। চেয়ারম্যান পদে মুকুল রায় থাকবেন কি থাকবেন না সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে।
উল্লেখ্য, বিজেপির দাবি, মুকুল রায় বিজেপির টিকিটে ভোটে জিতলেও তিনি দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। অথচ বিধানসভার দীর্ঘদিনের রীতি ভেঙে তাঁকে চেয়ারম্যান করা হয়েছে। এতদিন বিরোধী দলের বিধায়ককেই এই পদ দেওয়া হত। তাহলে মুকুল রাকে কীভাবে ওই পদ দেওয়া হল?
বিজেপির আরও দাবি, মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে বসানোয় বিধানসভার ঐতিহ্য নষ্ট হয়েছে। এই নিয়োগে অনিয়ম হয়েছে বলেও অভিযোগ করেন বিজেপির পক্ষীয় আইনজীবী। বিজেপি তরফে অশোক লাহিড়ীর নাম প্রস্তাব করা হয়েছিল ওই পদের জন্য। তা খারিজ করে স্পিকার মুকুল রায়কে ওই পদ দেন।
যদিও সেই বিষয়ে বিধানসভার অধ্যক্ষের কাছে নালিশ জানালেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। আর এরপরেই অধ্যক্ষের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। কিন্তু কোনও না কোনও কারণ দেখিয়ে বারবার মামলা পিছিয়ে যাচ্ছিল।
তবে আজ মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। যেখানে আদালতের স্পষ্ট নির্দেশ বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যান পদে মুকুল রায় থাকবেন কি থাকবেন সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে আগামী ৭ অক্টোবরের মধ্যেই। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে এখন কি সিদ্ধান্ত বিধানসভার অধ্যক্ষ নেন সেদিকে তাকিয়ে সবপক্ষ।
অন্যদিকে বিধায়ক পদ মুকুল রায়ের খারিজের দাবি জানিয়েও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী। বিজেপি থেকে জিতলেও এই মুহূর্তে দলবদল করে তৃণমূলে তিনি। দল বিরোধী আইন কেন তাঁর বিরুদ্ধে রুজু হবে না সেই বিষয়ে আদালতের হস্তক্ষেপ চেয়ে এই মামলা করা হয়েছে শুভেন্দুর তরফে। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে এই সংক্রান্ত মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications