সরকারি হাসপাতালে দেদার ব্যবহার হচ্ছে 'বিষাক্ত' স্যালাইন! প্রসূতির মৃত্যুর পরেও নড়ল না টনক, শেষমেশ...
Saline Death Bengal Govt Hospital: অবশেষে টনক নড়ল স্বাস্থ্য ভবনের! পশ্চিমবঙ্গ ফার্মাস্যুটিক্যালসের তৈরির স্যালাইন সমস্ত সরকারি হাসপাতালকে সরাতে বলা হল। কালো তালিকাভুক্ত এই সংস্থার স্যালাইন ব্যবহারে মেদিনীপুর মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন এক প্রসুতির মৃত্যুর খবর সামনে আসে। এমনকি এই স্যালাইন ব্যবহারে আরও তিন মহিলার অবস্থা আশঙ্কাজনক বলে খবর।
এই ঘটনার পর মেদিনীপুর সরকারি হাসপাতালের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। কালো কীভাবে নিষিদ্ধ স্যালাইন ব্যবহার করা হল তা নিয়ে শুরু হয় বিতর্ক (Saline Death Bengal Govt Hospital) । এর মধ্যেই আজ শনিবার দেখা যায় রাজ্যের বফু সরকারি এবং মেডিক্যাল কলেজে ব্যবহার করা হচ্ছে পশ্চিমবঙ্গ ফার্মাস্যুটিক্যালসের রিঙ্গার ল্যাকটেট স্যালাইন।

এমনকি এসএসকেএম, এনআরএসের মতো কলকাতার বড় সরকারি হাসপাতালগুলিতেও দেখা যায় এই 'বিষাক্ত' স্যালাইন ব্যবহার করা হচ্ছে। আর তা সামনে আসতেই স্বাস্থ্য ভবনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। একজনের প্রাণ চলে যাওয়ার পরেও কীভাবে স্বাস্থ্য ভবন এতটা নির্বিকার হতে পারে? তা নিয়ে জোর চর্চা শুরু হয়।
আর এরপরেই নড়েচড়ে বসল স্বাস্থ্য ভবন। নিষিদ্ধ সংস্থার সমস্ত পণ্য সরকারি হাসপাতাল থেকে সরিয়ে ফেলার নির্দেশ জারি করা হল। কোনও সরকারি, মেডিক্যাল কলেজ, জেলা হাসপাতালে এই পশ্চিমবঙ্গ ফার্মাস্যুটিক্যালসের রিঙ্গার ল্যাকটেট স্যালাইন ব্যবহার না করা হয় সেই বার্তা দেওয়া হয়। একই সঙ্গে নিষিদ্ধ সংস্থার আরও ১০ টিপন্য নিষিদ্ধ করা হয়েছে। আর সেই পণ্যগুলি হল-
- 1. Ringer Lactate- 500 ml
- 2. Ringer Solution- 500 ml
- 3. Dextrose 10%- 500 ml
- 4. Mannitol Infusion- 100 ml
- 5. Paracetamol Infusion- 100 ml
- 6. Ofloxacin- 100 ml
- 7. Levofloxacin- 100 ml
- 8. 1/2 DNS- 500 ml
- 9. Normal Saline- 3 L
অন্যদিকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতির মৃত্যুর পরেই স্বাস্থ্য ভবনের তরফে তদন্ত কমিশন গঠন করা হয়। সেই তদন্তে আজ সসংস্লিষ্ট হাসপাতালে তদন্তে যান আধিকারিকরা। পাশাপাশি এই ঘটনায় শুরু হিয়েছে জোর রাজনৈতিক তরজা (Saline Death Bengal Govt Hospital) ।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা












Click it and Unblock the Notifications