রাজ্য সরকারি কর্মী-নিয়োগে জট কাটল, মেধাতালিকা প্রকাশ রাজ্যের ‘সবথেকে বড় পরীক্ষা’র
রাজ্য সরকারের গ্রুপ ডি কর্মী নিয়োগ পরীক্ষার ফল প্রকাশিত হল শনিবার। এদিন মোট ৫ হাজার ৪০০ জনের মেধা তালিকা প্রকাশ করা হল।
রাজ্য সরকারের গ্রুপ ডি কর্মী নিয়োগ পরীক্ষার ফল প্রকাশিত হল শনিবার। এদিন মোট ৫ হাজার ৪০০ জনের মেধা তালিকা প্রকাশ করা হল। রাজ্য সরকারের গ্রুপ ডি কর্মী-নিয়োগ পরীক্ষার ফল জানা যাচ্ছে বোর্ডের নির্দিষ্ট ওয়েবসাইটে। অবশেষে স্যাটের মামলার জট কাটিয়ে রাজ্যের সবথেকে বড় পরীক্ষার ফলপ্রকাশ হল।

রাজ্য সরকারের গ্রুপ ডি-র শূন্যপদ ছিল মোট ৬ হাজার। সেই শূন্যপদ পূরণের জন্য পরীক্ষা নেওয়া হয়। সেই পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা চিল ২৪ লক্ষ ৮৭ হাজার। এদের মধ্যে লিখিত পরীক্ষা দেন ১৮ লক্ষ চাকরিপ্রার্থী। সেই ১৮ লক্ষ পরীক্ষার্থীর ভাগ্য নির্ধারণ হল এদিন। পাঁচ হাজার ৪০০ জনের তালিকা প্রকাশ করল বোর্ড।
এই পরীক্ষা নিয়ে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাটে মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার এই মামলার শুনানি শেষ হয়েছিল। তারপরই আশার আলো দেখা গিয়েছিল গ্রুপ ডি কর্মী নিয়োগ পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে। সেইমতোই স্যাটের নির্দেশ মেনে বোর্ড ফলপ্রকাশ করল। ১৮ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে কার ভাগ্যে শিকে ছিঁড়ল, তা জানতে চোখ রাখতে হবে বোর্ডের ওয়েবসাইটে।
২০১৭ সালের ২০ মে লিখিত পরীক্ষা হয়েছিল। এরপর ৫ সেপ্টেম্বর পরীক্ষার ফল প্রকাশিত হয়। এদের মধ্যে ১৯ হাজার ৪৪৯ জনকে চূড়ান্ত ইন্টারভিউয়ের জন্য বেছে নেওয়া হয়। ১৬ অক্টোবর থেকে ইন্টারভিউ শুরু হয়। ২০১৮-র ২৬ এপ্রিল এই প্রক্রিয়া শেষ হয়। তারপর থেকেই পরীক্ষার্থীরা চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় দিন গুণছিলেন পরীক্ষার্থীরা। চূড়ান্ত মেধাতলিকা তৈরি হয়ে গেলেও স্যাটে দায়ের করা মামলার গেরোয় এতদিন আটকে ছিল ফলাফল। এতদিন পর সেই গেরো খুলে চূড়ান্ত ফল প্রকাশ হয়ে গেল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications