আম্ফানে বাংলায় 'ন্যূনতম ক্ষতি' হয়েছে, আরও হতে পারত, জানালেন মর্মাহত রাজ্যপাল ধনখড়

আম্ফানে বাংলায় 'ন্যূনতম ক্ষতি' হয়েছে, জানালেন মর্মাহত রাজ্যপাল

আম্ফানের দাপটে 'ন্যূনতম ক্ষতি' হয়েছে বাংলায়। আরও হতে পারত। বুধবার বিধ্বস্ত কলকাতাকে দেখে এমনই টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এদিকে প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আম্ফানের বীভৎস থাবা দেখে মুখ্যমন্ত্রীকে ফোন করে পাশে থাকার বার্তা দিচ্ছেন। রাজ্যপালের এই টুইটে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

বাংলায় ন্যূনতম ক্ষতি

ঘূর্ণিঝড় আম্ফান যেখানে তাণ্ডব চালিয়েছে গোটা রাজ্যে। বিধ্বস্ত শহর থেকে গ্রাম। সেখানে নাকি 'ন্যূনতম ক্ষতি' হয়েছে। এমনই দাবি করে সকালে টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সকাল ১০টা ১৭ মিনিটের করা টুইটে তিনি লিখেছেন, 'আমফানের প্রকোপে যে প্রাণহানি ঘটেছে বা সম্পত্তি নষ্ট হয়েছে তার জন্যে আমি মর্মাহত । আমি গত কয়েকদিন ধরে ক্রমাগত বিভিন্ন এজেন্সির সাথে সম্পর্ক রেখে চলেছিলাম। তাদের দায়িত্ববোধ ফলে ন্যুনতম ক্ষতি হয়েছে।'

আম্ফানের গ্রাসে বাংলা

আম্ফানের গ্রাসে বাংলা

এগিতে বুধবার সকাল থেকে রাত ভর যে তাণ্ডব শহর এবং ৭টি জেলার বুকে চালিয়েছে আম্ফান তাতে তছনচ হয়ে গিয়েছে শহর থেকে গ্রাম। নিশ্চিহ্ন হয়ে গিয়েছে উপকূলবর্তী একাধিক শহর। ৭২ জন মারা গিয়েছেন। শুধু কলকাতাতেই মারা গিয়েছেন ১৫ জন। এযাবৎ এই বিধ্বংসী ঝড় আগে কেউ দেখেনি। এমনই বলে চলেছেন রাজ্যবাসী।

পাশে থাকার আশ্বাস মোদীর

পাশে থাকার আশ্বাস মোদীর

আম্ফানের তীব্রতা দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে মুখ্যমন্ত্রীকে পাশে থাকার বার্তা দিয়েছেন। কেন্দ্রীয় স্বারাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ফোন মুখ্যমন্ত্রীর কাছে পরিস্থিতি জানতে চেয়েছেন। সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিিন। বিপর্যয় খতিয়ে দেখতে রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধিদল। তার পরেও রাজ্যপালের এই টুইট নতুন করে বিতর্ক তৈরি করেছে।

সোশ্যাল মিডিয়ায় আক্রমণ

রাজ্যপালের এই টুইটের পর সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়ে যায়। তাকে আক্রমণ করে একের পর এক টুইট করতে শুরু করেন নেটিজেনরা। যদিও পরে একাধিক টুইটে আম্ফানের তীব্রতার কথা জানিয়ে একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী মমতার কাছে রিপোর্টের অপেক্ষা করছেন বলে টুইটে লিখেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+