সোনার দাম আজ এক মাসের নিরিখে সর্বনিম্ন! কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটের দর একনজরে
সোনার দাম আজ এক মাসের নিরিখে সর্বনিম্ন! কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটের দর একনজরে
সোনার দাম এদিন গত এক মাসের তুলনায় আজ সবচেয়ে কম।তবে সোনার দাম গোল্ড কনট্র্যাক্টসের নিরিখে আজ মাথা তুলেছে। তবে গত এক মাসের নিরিখে সোনার বাজার যেভাবে পড়ন্ত অবস্থার দিকে গিয়েছে, তাতে হতাশাজনক পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে, বিশ্ববাজারেও সোনা এদিন প্রবলহারে যুদ্ধ চালিয়ে গিয়েছে। রুপোর দামও এদিন খানিকটা বেড়েছে। তবে সব মিলিয়ে ভারতের বাজারে যে হারে সোনার দাম বাড়ছে, তাতে বিলগ্নীকারীদের ক্ষেত্রে মুখে হাসি না ফুটলেো, গহনা বিক্রেতারা সামান্য সন্তুষ্ট। এই পরিস্থিতিতে একনজরে দেখে নেওয়া যাক দুর্গাপুজো আসার ঠিক এক মাস আগে আজ সোনার দাম কোনদিকে।

সোনার দাম
১০ গ্রামে সোনার বাজার গত কয়েকদিন বেশ কমতির দিকে ছিল। এদিন সোনার দাম ১০ গ্রামে ০.১৪ শতাংশ বেড়েছে। ফলে ১০ গ্রামে আজ সোনার দাম ৪৬,৮৭২ টাকা হয়েছে। গত সেশনে সোনার দাম ০.৪ শতাংশ পড়েছিল। তবে এদিন সোনার দাম বাড়লেও তা গত এক মাসের নিরিখে আজ
সবচেয়ে সস্তা । এদিকে বিশ্ব বাজারে সোনার দাম হু হু করে নেমেছে। গত এক সপ্তাহের এই কমতির দিকে তাকিয়ে আজ বিশ্ব বাজারে সোনা খানিকটা লড়াই করেছে। মার্কিন কনজিউমার প্রাইজ রিডিং এর দিকে তাকিয়ে এার সোনায় বিলগ্নীকারীরা একটু সতর্ক হয়েছেন। তবে সেই জায়গা থেকে দেখলে স্পট গোল্ড আজ বেশ স্তিমিত ছিল। প্রতি আউন্সে স্পট গোল্ড ১,৭৮৭.৪০ মার্কিন ডলার হয়েছে। গত সপ্তাহেই স্পট গোল্ডের দাম ২.১ শতাংশ কমেছে গতসপ্তাহে।

রুপোর দাম
১ কেজিতে রুপোর দাম এদিনও বেশ দুর্বতার দিকে গিয়েছে। রুপোর দাম ১ কেজিতে ০.৯ শতাংশ পড়ে গিয়েছে গত সেশনে। তবে রুপোর দাম এদিন ০.৪ শতাংশ পড়েছে। ফলে ১ কেজিতে রুপোর দাম ৬৩,৪৩৫ টাকা হয়েছে। ডলার ইনডেক্সে সোনার দাম ৯২.৬৩২ বেশি রয়েছে। গত সর্তাহের থেকে তা ০.৬ শতাংশ বেশি। এদিকে, মার্কিন কনজিউমার প্রাইস ডেটা আসন্ন মঙ্গলবারই প্রকাশিত হবে। তার দিকে তাকিয়ে রয়েছেন সমস্ত বিনিয়োগকারীরা। সেক্ষেত্রে ফেডারাম রিজার্ভের সিদ্ধান্তের ওপরে নজর রয়েছে সকলের।

কলকাতায় সোনার দাম
দুর্গা পুজো আসতে আর মাত্র এক মাস। দুর্গাপুজোর ঠিক এক মাস আগে ১৩ সেপ্টেম্বর শহর কলকাতায় সোনার দাম দেখে নেওয়া যাক। ২৪ ক্যারেটের পাকা সোনার দাম ১ গ্রামে ৪৭৬৫ টাকা, ১০ গ্রাম ৪৭৬৫০ টাকা। গহনার সোনা ২২ ক্যারেটে ২২ ক্যারেটে ১ গ্রামে সোনার দাম ৪৫২০ টাকা, ১০ গ্রাম ৪৫২০০ টাকা। হলমার্কের সোনা ১ গ্রামে ৪৫৯০ টাকা, ১০ গ্রামে দাম ৪৫৯০০ টাকা। এই পরিস্থতিতে রবিবার ২৪ ক্যারেটে কলকাতায় সোনার দাম পাকা সোনার ক্ষেত্রে ছিল ১০ গ্রামে ৪৭৫০ টাকা। গহনার সোনা ২২ ক্যারেটে ১০ গ্রামে ৪৫২০০ টাকা, হলমার্কের সোনার দাম ১০ গ্রামে ৪৫৯০০ টাকা হয়েছিল।

অন্যান্য শহরে সোনার দাম
চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,৩৯০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৮৩৯০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,০১০ টাকা, ২৪ ক্যারটে ৪৭০১০ টাকা, দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,১৪০ টাকা, ২৪ ক্যারেটে ৫০,৩৪০ টাকা। বেঙ্গালুরুতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৩৯৯০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৭,৯৯০ টাকা।
(তথ্য সূত্র- গুড রিটার্নস)

সোনা কেনার শুভ দিন
সোনা কেনার জন্য শুভ দিন কোনগুলি সেটি তা জানা যায়, তা জ্যোতিষমতে । এদিকে সামনেই আসছে দুর্গাপুজো। পুজোর মাস অক্টোবার ও তার আগে সেপ্টেম্বরের শেষের দিকে কোন কোন দিনগুলি শুভ সোনা কেনার জন্য, তা দেখে নেওয়া যাক জ্যোতিষমত অনুসারে। এইদিনগুলি হল-১৭ সেপ্টেম্বর বেলা ১১:১৫ মিনিট-৫:২০ মিনিট। ১৯ সেপ্টেম্বর ৬:৩৯ মিনিট থেকে ১১:০৭ মিনিট,১:২৬ মিনিট থেকে ৬:১১ মিনিট। ৭ অক্টোবর ৯:৫৭ মিনিট - ৫:২৯ মিনিট। ৮ অক্টোবর ৭:৩৩ মিনিট-৯:৫৩ মিনিট, ১২:১১ মিনিট-৫:২৫ মিনিট ১৪ অক্টোবর ১১:৪৮ মিনিট-৩:৩৪ মিনিট, বিকেল ৫:০১-০৬:২৬ মিনিট। ১৫ অক্টোবর ৯:২৫ মিনিট-৩:৩০ মিনিট ,৪:৫৭ মিনিট -৬:২২ মিনিট। ১৭ অক্টোবর৬: ৫৮ মিনিট-৯:১৭ মিনিট ২১ অক্টোবর ৬:৫৭ মিনিট-১:২৪ মিনিট, বিকেল ৩:০৬ মিনিট থেকে ৫:৫৯ মিনিট। ২৮ অক্টোবর ৭:০১ মিনিট-১০: ৫৩ মিনিট, ১২:৫৭ মিনিট-৫:৩১ মিনিট। ২৯ অক্টোবর ৭:০২ মিনিট-১০:৪৯ মিনিট।












Click it and Unblock the Notifications