India Bangladesh: গঙ্গার জল বণ্টন নিয়ে বাংলাদেশের সঙ্গে কী চুক্তি ভারতের? শুক্রে কলকাতায় চূড়ান্ত বৈঠক
India Bangladesh: গঙ্গা জলবণ্টন চুক্তি (Ganga Water Treaty) পুননর্বীকরণে যৌথ টেকনিক্যাল কমিটি গড়বে ভারত ও বাংলাদেশ। ২০২৬ সালের মধ্যেই পুনর্বীকরণ (Renew) করা হবে গঙ্গা জলবণ্টন চুক্তি। কলকাতায় দুই দেশের যৌথ কমিটির ৮৬ তম বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। টেকনিক্যাল বিশেষজ্ঞরা বৃহস্পতিবার কলকাতার অভিজাত হোটেলে প্রথম দফার বৈঠক সেরেছেন। শুক্রবার দ্বিতীয় তথা চূড়ান্ত পর্যায়ের বৈঠক রয়েছে।
বন্যার আগাম পূর্বাভাসের বিষয়ে ও জল বণ্টনের উপর গুরুত্ব আরোপ করে বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে উদ্যোগী হয়েছে ভারত ও বাংলাদেশ। ইতিমধ্যেই ফারাক্কা ব্যারেজ পরিদর্শন করেছে বাংলাদেশের প্রতিনিধি দল। গত পাঁচ মাসে জল সরবরাহের পরিসংখ্যান সমেত যাবতীয় তথ্য বিনিময় করা হয়েছে দুই দেশের তরফেই। ফরাক্কায় গিয়ে গঙ্গার নিম্নপ্রবাহে জলের পরিমাণও খতিয়ে দেখেছেন বাংলাদেশের আধিকারিকরা।

বাংলাদেশের জয়েন্ট রিভার কমিশনের সদস্য মহম্মদ আবুল হোসেনের নেতৃত্বে ১১ জনের প্রতিনিধি দল সোমবার পা রাখেন কলকাতায়। জয়েন্ট কমিটির টেকনিক্যাল বিশেষজ্ঞরা ভারতের সঙ্গে এই নিয়ে ৮৬ তম বৈঠক সারেন। ৩০ বছর পুরোনো গঙ্গা পদ্মা জলবণ্টন চুক্তি পুনর্নবীকরণ নিয়ে হয় বৈঠক। ফারাক্কায় পর্যবেক্ষণ সেরে ফের কলকাতায় ফিরে ৬ মার্ত বৃহস্পতিবার বৈঠক সারেন তারা।
৭ মার্চ শুক্রবার ভারত বাংলাদেশ জয়েন্ট রিভার কমিশনের ফের বৈঠক রয়েছে। সিনিয়র জয়েন্ট কমিশনার আর আর সাম্ভারিয়ার চিঠি সূত্রে এমনই খবর। কমিশনের সদস্য আবুল হোসেন জানান, ফি বছরই সীমান্তে জল আদান প্রদান নিয়ে কমিশনের বৈঠক হয়। সেইমতো এবারেও বৈঠকের আয়োজন করা হয়েছে। ভারতের জলশক্তি মন্ত্রক জানিয়েছে, ভারত ও বাংলাদেশের মধ্যে ৫৪টি এমন নদী রয়েছে যা সীমান্তের এপাড় ওপাড় বিস্তৃত।
১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা পদ্মা জলবণ্টন চুক্তি স্বাক্ষর হয়। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচ ডি দেবে গৌড়া ও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে স্বাক্ষরিত হয় সেই চুক্তি। ১৯৭২ সালে ভারত ও বাংলাদেশের যৌথ রিভার কমিশন গড়ে তোলা হয়। সীমানা বরাবর নদীগুলি নিয়ে দু'পক্ষেরই বিভিন্ন স্বার্থ সিদ্ধিতে ও দ্বিপাক্ষিক আলোচনা সারাই লক্ষ্য ওই কমিশনের। তবে হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারত বাংলাদেশের সম্পর্ক তলানিতে গিয়েছে। সেদিক থেকে এবারের বৈঠক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।
-
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
ভোটের আগে নকল মদের ছক ভেস্তে দিল আবগারি দপ্তর, শিলিগুড়িতে বিপুল সামগ্রী উদ্ধার, তৎপর কমিশন












Click it and Unblock the Notifications