আগামী কাল চার বিধায়কের শপথ গ্রহণ হবে বিধানসভাতেই
আগামী কাল মঙ্গলবার বিধানসভায় নতুন চার বিধায়কের শপথ গ্রহণ হবে। আজ সোমবার এই কথা জানিয়ে দিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আজ বিধানসভায় অধিবেশন শুরু হয়। আজই চার বিধায়কের শপথ গ্রহণ কি হবে? এই প্রশ্ন উঠেছিল ওয়াকিবহাল মহলে।
মানিকতলা, রাণাঘাট দক্ষিণ, বাগদা ও রায়গঞ্জ, এই চার কেন্দ্রেই উপ নির্বাচনে জয়ী হয়েছে শাসক দল তৃণমূল। মানিকতলায় সুপ্তি পাণ্ডে, রাণাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী জয়ী হয়েছেন। বাগদায় জয়ী হয়েছেন মধুপর্ণা ঠাকুর। রায়গঞ্জ থেকে কৃষ্ণ কল্যাণী জয়ী হয়েছেন।

তাদের শপথ গ্রহণ কবে হবে? এই নিয়ে প্রশ্ন উঠেছিল। গত ১৩ জুলাই বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচনের ফল ঘোষণা হয়। প্রত্যেকটি আসনেই জয়ী হয় তৃণমূল কংগ্রেস। নতুন চার বিধায়কের শপথ গ্রহণ কবে হবে? তাই নিয়ে প্রশ্ন ওঠে। কারণ, এর আগে তৃণমূলের দুই বিধায়কের শপথ গ্রহণ ঘিরে জলখোলা হয়। জেতার এক মাস পরে তারা শপথ গ্রহণ করতে পেরেছিলেন।
নতুন চার বিধায়ক আজ বিধানসভায় গিয়েছিলেন। স্পিকারের সঙ্গে কথা বলেন সুপ্তি পাণ্ডে, কৃষ্ণ কল্যাণীরা। পরে সাংবাদিকদের কিছু প্রশ্নের উত্তর দেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়ে দেন আগামী কাল মঙ্গলবার বিধানসভায় চার বিধায়কের শপথ গ্রহণ হবে।
আগামী কাল মঙ্গলবার বিধায়কদের শপথ গ্রহণ হবে। বেলা একটা নাগাদ এই শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে। এরপর দুপুর দুটো থেকে শুরু হবে বিধানসভার অধিবেশন। আগামী কয়েক দিন একাধিক বিষয় নিয়ে বিধানসভায় আলোচনা হবে। এ কথা জানিয়েছেন স্পিকার।
চার বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে রাজভবনের কী বক্তব্য? রাজভবন থেকে কি কোন বার্তা এসেছে? এই প্রশ্ন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে করা হয়েছিল। তিনি বলেন, " রাজ্যপালের কাছ থেকে আমরা কোনও কমিউনিকেশন পাইনি।" আগামী কাল স্পিকার নিজেই চার বিধায়ককে শপথ গ্রহণ করাবেন। এই কথা জানা গিয়েছে।
এর বেশি কোনও কথা স্পিকার বলতে চাননি। এই সব কিছুই সরকারি বিষয়। সংবাদ মাধ্যমের সামনে এভাবে কিছু বলা যায় না। নির্দিষ্ট জায়গা থেকে সব কিছু জানা যাবে। এই কথা বলেছেন স্পিকার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications