২০২১-এর বিধানসভার আগে বাংলায় শেষ পূর্ণাঙ্গ বাজেট, সরাসরি মানুষের কাছে পৌঁছতে চমক মমতার সরকারের
২০২১-এর আগে শেষ পূর্ণাঙ্গ বাংলার বাজেট, সরাসরি মানুষের কাছে চমক মমতার সরকারের
২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। বাজেটে যে প্রস্তাব দেওয়া তাতে নির্বাচনের আগে দরাজ হাত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। সব কিছুতেই সরাসরি মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করা হয়েছে।

জরিমানা, কর মকুব
আগামী ৩১ মার্চের মধ্যে বকেয়া থাকা মোটর ভেহিকেলসের জরিমানা জমা দিলে সুদ মকুবের প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি চা বাগানগুলিতে কৃষি আয়কর মকুবের প্রস্তাবও দেওয়া হয়েছে বাজেটে।

বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্প
রাজ্যের ১.৫ কোটি অসংগঠিত শ্রমিকের জন্য বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্পের প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। দেওয়া হবে প্রভিডেন্ট ফান্ডের সুবিধা। এক্ষেত্রে কোনও টাকা দিতে হবে না শ্রমিকদের। পুরো টাকাটাই দেবে রাজ্য সরকার। এজন্য বাজেটে ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

বাংলাশ্রী
ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ২০১৯-এর ১ এপ্রিল যাঁরা শিল্প স্থাপন করেছেন, তাঁদের জন্য এই প্রকল্প। এর ফলে কর্মসংস্থানে বিপুল সুযোগ তৈরি হবে বলে দাবি রাজ্যের। যার জন্য ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। এছাড়াও ১০০ টি নতুন এমএসএমই পার্ক তৈরি করতে বাজেটে ২০০ কোটির প্রস্তাব রাখা হয়েছে।

কর্মসাথী
রাজ্যের ১ লক্ষ বেকার যুবক যুবতীকে নিশ্চিত আয়ের সুবিধা করে দিতে এই প্রকল্প। সমবায় ব্যাঙ্কের মাধ্যমে ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। দেওয়া হবে খুচরো ব্যবসায় উৎসাহ। এর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।

তফশিলি জাতি, উপজাতিদের জন্য বার্ধক্য ভাতা
তফশিলি জাতি, উপজাতি ভুক্ত মানুষ, যাঁরা কোথাও থেকে কোনও পেনশন পান না তাদের জন্য এই ভাতা চালু করা হবে। এই ভাতা পেলে প্রায় ২১ লক্ষ তফশিলি জাতি এবং ৪ লক্ষ তফশিলি উপজাতি মানুষ উপকৃত হবেন বলে জানিয়েছে সরকার। যার জন্য বাজেটে যথাক্রমে ২৫০০ এবং ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। প্রথমটির নাম বন্ধু প্রকল্প এবং পরেরটির নাম জয় জওহর প্রকল্প।

গরিবদের জন্য বিনামূল্যে বিদ্যুৎ
রাজ্যের বিভিন্ন জায়গায় বসবাসকারী গরিবদের জন্য বিনামূল্যে বিদ্যুতের পরিষেবার কথাও জানিয়েছেন সরকার। এই প্রকল্পের মাধ্যমে ৩৫ লক্ষ পরিবার উপকৃত হবেন। এর জন্য ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। যাঁরা তিন মাসে ৭৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেন, তাঁদের জন্য এই প্রকল্প।

চা সুন্দরী প্রকল্প
উত্তরবঙ্গের চা শ্রমিকদের জন্য চা সুন্দরী প্রকল্প নামে একটি নতুন প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে বাজেটে। যেখানে চা শ্রমিকদের বাড়ি তৈরি করে দেওয়া হবে। যার জন্য বাজেটে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

৩ টি সিভিল সার্ভিস অ্যাকাডেমি
রাজ্যের যুবক যুবতীদের জন্য ৩ টি সিভিল সার্ভিস অ্যাকাডেমি তৈরির কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এর জন্য ১৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।

বাংলা সহায়তা কেন্দ্র
জেলাশাসক, মহকুমা শাসক, বিডিও অফিসগুলিতে যাতে মানুষজন গেলেই, কন্যাশ্রী, জাতি সার্টিফিকেট, ট্যাক্স ও ফি জমা দেওয়ার অনলাইন সুবিধা পান, তার জন্য অনলাইনের সুবিধার বন্দোবস্ত করা হবে। যার জন্য বরাদ্দ ধরা হয়েছে ১০০ কোটি টাকা।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি












Click it and Unblock the Notifications