এনআরসি নিয়ে 'ফিয়ার সাইকোসিস'-এ ভুগছেন চা বাগানের শ্রমিকেরা
অসমে এনআরসি লাগু হওয়ার পর রীতিমতো সিঁদুরে মেঘ দেখছেন ডুয়ার্সের চা বাগানের শ্রমিকরা।
অসমে এনআরসি লাগু হওয়ার পর রীতিমতো সিঁদুরে মেঘ দেখছেন ডুয়ার্সের চা বাগানের শ্রমিকরা। ঘটনায় এতটাই প্রভাবিত যে এনআরসি নিয়ে দিশেহারা হয়ে এক চরম বিশ্বাস ভঙ্গতায় ভুগতে শুরু করেছেন উত্তরের চা বলয়ের প্রায় দশলক্ষ মানুষ। কারন দেড়শো বছর আগে ইংরেজ ঔপনিবেশিকরা তরাই ও ডুয়ার্সের মাটিতে চা চাষের জন্য তাঁদের পূর্বপুরুষদের ঝাড়খন্ড ও ছোট নাগপুর থেকে এখানে নিয়ে এসেছিল। তারপর থেকে পরভূমই তাঁদের ঠিকানা হয়ে উঠেছে। তা এখন উপলব্ধি করতে পারছেন আদিবাসী চা শ্রমিকরা।

দেশ স্বাধীন হওয়ার পর ইংরেজরা বিদায় নিলেও ওই আদিবাসী চা শ্রমিকদের নিজভূমের কোনো ছাড়পত্র আজও মেলেনি। ডুয়ার্সে সব মিলিয়ে দুশো চা বাগান রয়েছে তার পুরোটাই সরকারের খাতায় লিজ ল্যান্ড হিসেবে চিহ্নিত । স্বাভাবিক কারনেই বিভিন্ন চা শিল্পপতিদের হাতে থাকা চা বাগানের ওই লিজ জমির মালিকানা সরকারের। বংশ পরম্পরায় ওই চা শ্রমিকরা চা বাগান গুলিতে বসবাস করে আসলেও জমির অধিকার তাঁদের দেওয়া হয়নি। কাজেই তাঁরা আক্ষরিক অর্থেই এখনও পরবাসী।
হালে এনআরসি ইস্যু প্রকাশ্যে আসায় ফের উচ্ছেদের আশঙ্কা। দেশের মধ্যে থাকা খেটে খাওয়া মানুষদের দিন গড়িয়ে যাওয়ার সাথে সাথে চা বাগান গুলিতে ক্ষোভের আগুন জ্বলতে শুরু করেছে । কালচিনি চা বাগানের বাসিন্দা লালো ওরাও, পুষ্পা লোহার, জানিয়েছেন রাজ্যে যদি সত্যিই এনআরসি চালু হয় তা হলে আমাদের সব কিছু শেষ হয়ে যাবে । আমরাতো পরবাসী হয়ে আছি আমাদের হাতে জমির কোনও কাগজ নেই।
অসমের চা বাগান গুলিতে আমাদের প্রচুর আত্মীয়রা রয়েছেন প্রত্যেকদিন নাগরিকপঞ্জিতে তাঁদের নাম তোলা নিয়ে হয়রানির খবর আসছে। আমাদেরকেও সেই বিপদের মুখে পড়তে হবে। তবে আমরা যাবোটা কেথায়? তার উত্তর কেউ দিতে পারছে না। দীর্ঘদিন ধরে রায়মাটাং বাগানের শ্রমিক আনন্দ মুণ্ডা জানিয়েছেন ইংরেজ আমলে আমাদের পূর্বপুরুষদের ভিন রাজ্য থেকে এখানে আনা হয়েছিল।
তারপর দেড়শো বছর পেরিয়ে গেলেও আমাদের জমির অধিকারের জটিলতা নিয়ে কেউ ভাবে নি।বাগানের ম্যানেজমেন্ট কেনো সদুত্তর দিতে পারছেন না ।সত্যি কথা বলতে এখন আমরা দিশেহারা। তৃণমূলের চা বাগান সংগঠন চা বাগান তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক অসীম মজুমদার জানিয়েছেন শ্রমিকরা খুব আতঙ্কে আছে। তারা প্রতিনিয়ত আসছে সবার মুখে একটাই কথা কি হবে আমাদের। পুজোর পর আমরা শ্রমিকদের সমস্যা নিয়ে একটা কর্মশালা আয়োজন করবো এবং তাদের কাছ থেকে শুনব।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications