বিশ্বমঞ্চে সংসদীয় কূটনীতির বিস্তার, ৬৪ আন্তর্জাতিক প্যানেলে তৃণমূল সহ সর্বদলীয় প্রতিনিধিত্ব
আন্তর্জাতিক মঞ্চে সংসদীয় সম্পর্ক আরও সুদৃঢ় করতে বড় পদক্ষেপ নিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। বিশ্বের বিভিন্ন দেশের আইনসভার সঙ্গে সরাসরি যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে একাধিক সাংসদকে নিয়ে গঠন করা হচ্ছে বিশেষ 'সংসদীয় বন্ধু গোষ্ঠী'। ইতিমধ্যেই প্রায় ৬০টি দেশের সঙ্গে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে ভারত। এবার সেই সম্পর্ককে আরও গতিশীল করতে ৬৪টি পৃথক প্যানেল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই প্রতিনিধিদলে জায়গা পেয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রয়েছেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ও রাজ্যসভার সদস্য ডেরেক ও ব্রায়েন। শুধু শাসক বা একক দল নয়, বিরোধী শিবিরের প্রতিনিধিরাও থাকছেন এই কূটনৈতিক সেতুবন্ধনে।

উল্লেখযোগ্যভাবে, লোকসভার অধ্যক্ষের বিরুদ্ধে বিরোধীদের পক্ষপাতের অভিযোগ ও অপসারণের প্রস্তাব ঘিরে যখন রাজনৈতিক আবহ উত্তপ্ত, ঠিক সেই সময়েই এই বহুদলীয় প্রতিনিধিদল গঠনের সিদ্ধান্ত রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রতিটি প্যানেলে থাকবেন ১১ জন সাংসদ ও অন্তত একজন মহিলা সদস্য থাকা বাধ্যতামূলক করা হয়েছে।
বিভিন্ন দেশের জন্য পৃথক নেতৃত্বও নির্ধারিত হয়েছে। কংগ্রেসের বর্ষীয়ান নেতা পি. চিদম্বরম নেতৃত্ব দেবেন ইতালি সংক্রান্ত কমিটিতে। পর্তুগাল প্যানেলের দায়িত্বে থাকবেন কে. সি. বেনুগোপাল। ফিলিপিন্সের ক্ষেত্রে নেতৃত্বে থাকছেন গৌরব গগৈ। অস্ট্রেলিয়া বিষয়ক কমিটির নেতৃত্বে রয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।
অন্যদিকে, বিজেপির একাধিক শীর্ষ সাংসদও বিভিন্ন দেশের কমিটির নেতৃত্বে থাকবেন। ইজ়রায়েল, রাশিয়া, আমেরিকা ও ইংল্যান্ড সংক্রান্ত প্যানেলে নেতৃত্ব দেবেন যথাক্রমে রবি শংকর প্রসাদ, নিশিকান্ত দুবে, বৈজয়ন্ত পান্ডা ও অনুরাগ ঠাকুর।
এছাড়াও বিভিন্ন প্যানেলে সদস্য হিসেবে থাকছেন কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী, কিরণ কুমার রেড্ডি, মনিকম টেগোর, গুরজিৎ সিং আউজলা প্রমুখ। জাপান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া ও ইতালির প্যানেলে তাঁদের অন্তর্ভুক্ত করা হয়েছে। সিপিএমের এস ভেঙ্কটেশন থাকছেন কিউবা সংক্রান্ত কমিটিতে।
শুধু আইনসভা বা কূটনৈতিক আলোচনা নয় প্রযুক্তি, বাণিজ্য, সংস্কৃতি, শিক্ষা ও বহুপাক্ষিক সহযোগিতার নানা ক্ষেত্রেও এই প্যানেলগুলির মাধ্যমে ভারতের অবস্থান ও মতামত তুলে ধরবেন নির্বাচিত সাংসদেরা। সংসদীয় কূটনীতিকে হাতিয়ার করে আন্তর্জাতিক পরিসরে ভারতের উপস্থিতি আরও সুদৃঢ় করাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে।
-
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
ভোটের আগে প্রশাসনে রদবদলের ঝড়, পদমর্যাদা খর্ব করার অভিযোগে ডব্লিউবিসিএস মহলে ক্ষোভ -
রামনবমীর মঞ্চে রাজনৈতিক বার্তা, নন্দীগ্রামে অভিষেককে কটাক্ষ শুভেন্দুর ‘৪ মে এর পর শ্রী রামই ভরসা' -
রাতেই শহরে শাহ, মমতা-অভিষেকদের বিঁধে কাল প্রকাশ করবেন চার্জশিট -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম? -
জ্বালানি সঙ্কট নিয়ে আতঙ্ক! লকডাউনের জল্পনায় স্পষ্ট বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী, কী বললেন হরদীপ সিং পুরী? -
মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিয়ো ছড়ানোয় তৎপর পুলিশ, শেক্সপিয়র সরণিতে এফআইআর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান












Click it and Unblock the Notifications