ন্যাশানাল হেরাল্ড মামলায় সোমবার ফের সোনিয়া গান্ধীকে জেরা করবে ইডি
ফের একবার সোনিয়া গান্ধীকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ন্যাশানাল হেরাল্ড মামলায় তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই মামলায় ইতিমধ্যে রাহুল গান্ধীকে কয়েক দফায় জেরা করেছে ইডি'র আধিকারিকরা। তলব করা হয় সোনিয়া গান্ধীক
ফের একবার সোনিয়া গান্ধীকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ন্যাশানাল হেরাল্ড মামলায় তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই মামলায় ইতিমধ্যে রাহুল গান্ধীকে কয়েক দফায় জেরা করেছে ইডি'র আধিকারিকরা। তলব করা হয় সোনিয়া গান্ধীকেও। সেই মতো আজ বৃহস্পতিবার তদন্তকারীদের মুখোমুখি হন তিনি।

প্রায় তিন ঘণ্টা ধরে কংগ্রেস সভানেত্রীকে জেরা করেন ইডি'র তদন্তকারী আধিকারিকরা। কিন্তু শরীরের কথা ভেবে এদিন বেশিক্ষণ জেরা করা হয়নি সোনিয়া গান্ধীকে। সম্প্রতি করোনা মুক্ত হয়েছেন তিনি।
চিকিৎসকরা তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে। তবে এদিন তদন্তকারীরা একেবারে কোভিড বিধি মেনে সোনিয়া গান্ধীকে জেরা করেন। এমনকি করোনা রিপোর্ট নেগেটিভ থাকা আধিকারিকরা জেরা করেন।
তবে এদিন সোনিয়া গান্ধীর শারীরিক অবস্থা মাহায় রাখার আবেদন জানানো হিয়। সবকিছু ভেবেই তাঁকে আজ বৃহস্পতিবার ছেড়ে দেওয়া হয়। সোমবার ফের হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। অন্যদিকে বৃহস্পতিবার সকাল থেকেই কংগ্রেসের নেতা-কর্মীরা দিল্লি সহ দেশের বিভিন্ন জায়গায় সোনিয়া গান্ধীকে ইডির তলবের বিরোধিতা করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সচিন পাইলট, অধীর রঞ্জন চৌধুরী, জয়রাম রমেশের মতো কংগ্রেসের একাধিক শীর্ষস্থানীয় নেতাকে দিল্লি পুলিশ বিক্ষোভ দেখানোর অভিযোগে আটক করে।
তবে এই ঘটনায় একেবারে অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা পরিস্থিতি। অন্যদিকে দিল্লির পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় কংগ্রেসের নেতা-কর্মীরা বিক্ষোভ দেখান। ইডির সদর দফতরের সামনে কংগ্রেসের নেতাদের পাশাপাশি কর্মী-সমর্থকরা জড়ো হতে শুরু করেন বৃহস্পতিবার সকাল থেকেই। সোনিয়া গান্ধী সেখানে পৌঁছতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।












Click it and Unblock the Notifications