Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sheikh Shahjahan: ১৩৭ কোটি টাকা লেনদেন, বড় তথ্য হাতে! ফ্রিজ হল শেখ শাহজাহানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট

Sheikh Shahjahan: সন্দেশখালির 'বেতাজ বাদশা' শেখ শাহজাহানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গত কয়েক বছরে প্রায় ১৩৭ কোটি টাকা লেনদেন হয়েছে ওই অ্যাকাউন্টের মাধ্যমে। আর সেই চাঞ্চল্যকর তথ্য সামনে আসার পরেই তৃণমূল নেতার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

শুধু তাই নয়, সাবিনা এন্টারপ্রাইজের ব্যাঙ্ক অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি আরও বেশ কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন ইডির নজরে রয়েছে বলে জানা গিয়েছে। সেগুলিও খুব শীঘ্রই ফ্রিজ করা হবে বলে ইডি সূত্রে জানা গিয়েছে।

Shahjahan Sheikh

গত কয়েকদিন আগেই তৃণমূল নেতাকে গ্রেফতার করে ইডি। বারাসাত জেলে দফায় দফায় জেরা শেষে তাঁকে শ্যোন এরেস্ট করে তদন্তকারী সংস্থা। বর্তমানে ইডি হেফাজতেই রয়েছে শেখ শাহজাহান। একাধিক তথ্য এবং বয়ানকে সামনে রেখে দফায় দফায় তাঁকে জেরা করা হচ্ছে।

তবে দীর্ঘ তদন্তে শাহজাহানের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন গোয়েন্দারা। চিংড়ির ব্যবসার আড়ালে অবৈধ ব্যবসার খোঁজ সামনে এসেছে। এমনকি আন্তজাতিক ড্রাগ কেলেঙ্কারির তথ্যও সামনে আসছে বলে জানা গিয়েছে।

শুধু তাই নয়, গ্রামের মানুষের জমি কেড়ে নিয়ে সেই জমি ফের বিক্রি করত ধৃত সন্দেশখালির বাদশা। শুধু তাই নয়, সেই জমিতে ভেড়ি তৈরি করে চলত কালো টাকা সাদা করার ছকও। তদন্তে এমনটাই চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন ইডির আধিকারিকরা। ইতিমধ্যে সেই সংক্রান্ত তথ্য আদালতে জমাও দেন তাঁরা।

ইতিমধ্যে কয়েক কোটি টাকার সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে। তবে শেখ শাহজাহানের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন রীতিমত চমকে দিয়েছে তদন্তকারীদের।

সূত্রের খবর, প্রায় ১৩৭ কোটি টাকা লেনদেন হয়েছে একটি অ্যাকাউন্ট থেকে। যা একেবারে চমকে দিয়েছে ইডির তদন্তকারী আধিকারিকদেরও। আর এরপরেই ওই অ্যাকাউন্টে ফ্রিজ করে দেওয়া হয়েছে। পাশাপাশি এমন আরও ১২ থেকে ১৫ টি অ্যাকাউন্ট রয়েছে সেগুলিতেও বিপুল অঙ্কের লেনদেন হয়েছে বলে খবর। আর তাই সেই সমস্ত অ্যাকাউন্টগুলিকেও নজরে রেখেছে তদন্তকারী সংস্থা।

শুধু তাই নয়, এই বিপুল অর্থের উৎস কী? সেটাও ভাবাচ্ছে তদন্তকারী সংস্থাকে। ইতিমধ্যে এই বিষয়ে খোঁজখবরও নিতে শুরু করেছেন আধিকারিকরা। অন্যদিকে ইডির উপর হামলার ঘটনায় সক্রিয় সিবিআই। ইতিমধ্যে শেখ শাহজাহানের ভাই সহ একাধিক অনুগামীকে গ্রেফতার করা হয়েছে। আজ সন্দেশখালির হাটগাছি ৬৪ নম্বর বুথের তৃণমূল সভাপতিকে সিবিআই জেরা করেছে বলে খবর। তলব করা হয়েছে আরও এক তৃণমূল নেতাকেও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+