রাজ্যসভা নির্বাচনের তৎপরতা শুরু! ভোটের দিন ঘোষণা করে দিল কমিশন, কবে? জারি পূর্ণ সূচি
দেশজুড়ে রাজ্যসভার ৩৭টি আসনে ভোটের দিন ঘোষণা করে দিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া (Election Commission of India)। আগামী ১৬ মার্চ তারিখে হবে নির্বাচন। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের পাঁচটি আসনও, যে আসনগুলির মেয়াদ ২ এপ্রিল শেষ হচ্ছে।

কমিশনের বিজ্ঞপ্তি অনুসারে, ২৬ ফেব্রুয়ারি নির্বাচনের নোটিফিকেশন জারি হবে। মনোনয়ন জমার শেষ দিন হল ৫ মার্চ। স্ক্রুটিনি ৬ মার্চ এবং প্রত্যাহারের শেষ তারিখ হল ৯ মার্চ। কোনও আসনে যদি এক জন প্রার্থী থাকেন তাহলে ভোটের প্রয়োজন হবে না।
বাংলায় যাঁদের মেয়াদ শেষ হচ্ছে, তাঁদের মধ্যে রয়েছেন তৃণমূলের সাকেত গোখলে (Saket Gokhale), ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee), সুব্রত বক্সীর (Subrata Bakshi)। সেইসঙ্গে সিপিএমের বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)-এরও ছয় বছরের মেয়াদ শেষ হচ্ছে। এর আগে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া মৌসম বেনজির নূর (Mausam Benazir Noor) রাজ্যসভার পদ থেকে ইস্তফা দিয়েছেন।
বর্তমান বিধায়ক সংখ্যার হিসেবে পাঁচটি আসনের মধ্যে চারটি আসনে তৃণমূলের জয় প্রায় নিশ্চিত হয়ে রয়েছে। বাকি একটি আসন বিজেপির ঝুলিতে যেতে পারে বলে আশা। তবে পঞ্চম আসনেও তৃণমূল যদি প্রার্থী দেয় তাহলে ভোটাভুটি হওয়ার সম্ভাবনা থাকছে।
পশ্চিমবঙ্গ ছাড়াও ওড়িশায় ৪, মহারাষ্ট্রে ৭, তামিলনাড়ুতে ৬, বিহারে ৫, হরিয়ানায় ২, অসমে ৩, হিমাচল প্রদেশে ১, ছত্তীসগঢ়ে ২ এবং তেলঙ্গানায় ২টি আসনে একই দিনে ভোট হবে।
সমস্তটা মিলিয়ে মার্চের মাঝামাঝি সময়েই রাজ্যসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা বাড়ছে একাধিক রাজ্যে।
-
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
ভোটের আগে প্রস্তুতি জোরদার! কোথায় কত নোডাল অফিসার? বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুলিশ -
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার












Click it and Unblock the Notifications