Durga Puja Weather: দুপুর গড়াতেই বৃষ্টি ৮ জেলায়, নবমীর পর দশমীও কি ভাসাবে বৃষ্টি? বাংলার আবহাওয়ার পূর্বাভাস
Durga Puja Weather: আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিলই। সোমবার তথা নবমীর দুপুর হতেই চার জেলায় বৃষ্টি। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম হওয়া বৃষ্টিতে কোথাও যেন ঠাকুর দেখায় তাল কাটে।
সোমবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, সোমবার বাকি সময়ের জন্য অর্থাৎ দুর্গা পুজোর নবমীতে ওপরের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের আবহাওয়া শুকনো থাকবে। তবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবার দশমীতে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। তবে আগামী পাঁচদিন দিন কিংবা রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস দেওয়া হয়নি।
সোমবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, সোমবার বাকি সময়ের জন্য এবং মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা ও হুগলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি সবকটি জেলায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। দক্ষিণবঙ্গেও আপাতত দিন ও রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।
Cyclone in Bay of Bengal: ২০১৮-র পর প্রথমবার ঘূর্ণিঝড়ের দ্বিমুখী আক্রমণ! 'তেজে'র সঙ্গে শক্তি বাড়াচ্ছে 'হামুন
সোমবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে
আসানসোল ২০.৭ (২০.৩)
বহরমপুর ২৫ (২৫)
বাঁকুড়া ২০.৭ (১৯.৫)
বর্ধমান ২৩ (২১)
কোচবিহার ১৭.৬ (১৮.২)
দার্জিলিং ১২ (১১)
কালিম্পং ১৪.৫ (১৩.৮)
দিঘা ২৩.৭ (২২.৬)
কলকাতা ২৫ (২৫.৪)
দমদম ২৪.৮ (২৪.৬)
কৃষ্ণনগর ২২.৪ (২২)
মালদহ ২৩.৮ (২৩.৮)
মেদিনীপুর ২৩.১ (২২.৫)
শিলিগুড়ি ১৮.২ (১৮)
শ্রীনিকেতন ২০.৬ (২০)
সুন্দরবন ২৩.৫ (২৩)
Cyclone in Bay of Bengal: ঘূর্ণিঝড় শেষ পর্যন্ত আঘাত হানতে চলেছে বাংলার উপকূলে! জারি লাল সতর্কতা
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের (Weather Update) সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩১.২)
বহরমপুর (৩১.৬)
বাঁকুড়া (৩০.৪)
বর্ধমান (৩১)
কোচবিহার (৩১.৮)
দার্জিলিং (২০.৮)
কালিম্পং (২২)
দিঘা (৩২.২)
কলকাতা (৩২.১)
দমদম (৩১.৬)
কৃষ্ণনগর (৩২)
মালদহ (৩১.৭)
মেদিনীপুর (৩০.৫)
শিলিগুড়ি (৩২.৯)
শ্রীনিকেতন (২৯.৯)
সুন্দরবন (২৯.৫)
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
SIR ইস্যুতে তৃণমূলকে পাল্টা তোপ কেন্দ্রের! 'শুধু বাংলাতেই কেন আদালতের হস্তক্ষেপ?' মমতাকে সরাসরি প্রশ্ন শাহের -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর -
শুরুতেই ধাক্কা! আইপিএলের শুরুতে থাকছেন না এমএস ধোনি, চোটে কাবু 'ক্যাপ্টেন কুল' -
মোদী-ট্রাম্পের ফোনালাপে ছিলেন না কোনও তৃতীয় ব্যক্তি, মাস্কের থাকার দাবি ওড়াল ভারত -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
কোহলির ব্যাটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দাপুটে শুরু, উড়ে গেল হায়দরাবাদ -
প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে কেকেআর, একনজরে দুই দলের আপডেট












Click it and Unblock the Notifications