অনাহারের আহারে থিম নিয়ে সাজছে লালাবাগান নবাঙ্কুর
চাঁদে, মঙ্গলে পাড়ি দিলেও দেশে এখনও বহু মানুষ অনাহারে দিন কাটান। এখনও দেশে অপুষ্টিতে ভোগে শিশুরা।
চাঁদে, মঙ্গলে পাড়ি দিলেও দেশে এখনও বহু মানুষ অনাহারে দিন কাটান। এখনও দেশে অপুষ্টিতে ভোগে শিশুরা।
সেই অনাহারারে করুণ আর্তি আর খাদ্য সঞ্চয়ের বার্তা নিয়েই এবার সাজছে লালাবাগান নবাঙ্কুরের মণ্ডপ। শিল্পী সম্রাট ভট্টাচার্য়ে পরিকল্পনায় এক অভিনব বার্তা ফুেট উঠেছে মণ্ডপে। শিল্পী জানিয়েছেন সমাজে এখনও তিনটি শ্রেণির মানুষ রয়েছে। একটি শ্রেণির কাছে খাবার অঢেল। একটি শ্রেণির কাছে খাবার সীমিত। আর একটি শ্রেণি খাবারের জন্য এখনও হাহাকার করে।

মায়ের কাছে সেই সম আহারের প্রার্থনা নিয়েই সাজানো হচ্ছে মণ্ডপ। খিদে পেলে আমরা যেমন মাকে বলি খুব খিদে পেয়েছে খেতে দাও। এখানে দুর্গা প্রতিমাকে সেই মায়ের জায়গায় বাসানো হয়েছে। যাঁর কাছে খাবারের আর্তি জানাচ্ছেন অনাহারের দিন কাটানো মানুষেরা। মণ্ডপের পরতে পরতে তুলে ধরা হয়েছে সেই খাদ্য সঞ্চয়ের বার্তা। এবার ৬০ বছরে পড়ল লালাবাগান নবাঙ্কুর ক্লাবের পুজো।












Click it and Unblock the Notifications