Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রোগী মৃত্যুর পর হামলায় গুরুতর আহত মেডিক্যাল কলেজের দুই চিকিৎসক! প্রশাসনকে হুঁশিয়ারি সরকারি চিকিৎসক সংগঠনের

রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার গভীর রাতে উত্তপ্ত হয়ে উঠে তাম্রলিপ্ত গর্ভমেন্ট মেডিক্যাল কলেজ। রাত দেড়টার পর থেকে মেডিক্যাল কলেজের বাইরে সারারাত তাণ্ডব ও ভাঙচুর চলে। বয়েজ হস্টেলের বাইরে আক্রান্ত হন দুই চিকিৎসক ও এক সিভিক ভলান্টিয়ার। ব্যাপক মারধর করা হয় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের। ইতিমধ্যেই সেই মারধরের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। কিন্তু সেই ঘটনার পর বারো ঘন্টা কেটে গেলেও প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছে সরকারি চিকিৎসকদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর্স।

বুধবার রাতে দুর্ঘটনাগস্ত এক রোগীকে তমলুকের তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করে একদল যুবক। পরে গভীর রাতে ওই রোগীর মৃত্যু হয়। রোগী মৃত্যুকে কেন্দ্র করে তমলুকের তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে সারারাত ধরে চলে তাণ্ডব। কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারের অভিযোগ, একদল অপরিচিত যুবক এই ঘটনা ঘটিয়েছে। শুধু তাণ্ডব নয় মারধর করা হয় কর্মরত চিকিৎসক এবং নার্সদেরও। পরে বয়েজ হস্টেলের সামনে রাতভর তাণ্ডব চালায় ওই যুবকরা।

Tamralipta Govt Medical College

জানা গিয়েছে, নিমতৌড়ি সোনামুই এলাকার এক পথ দুর্ঘটনায় এক ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় তাম্রলিপ্ত সরকারি মেডিক্যাল কলেজে। পরিজনদের দাবি, চিকিৎসকদের গাফিলতিতে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। রোগীর আত্মীয় বন্ধুরা বয়েজ হস্টেলের সামনে মারধর করে চিকিৎসক সুদীপ পাল ও চিকিৎসক সায়ন চক্রবর্তীকে। কিল, ঘুসি ও বাঁশ দিয়ে আক্রমণ, কিছুই বাদ যায়নি। এই ঘটনায় দুই চিকিৎসক গুরুতর আহত অবস্থায় ভর্তি করানো হয় ওই হাসপাতালেই।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় তমলুক থানার পুলিশ। চারজনকে আটক করে পুলিশ। এছাড়াও ছটি বাইক বাজেয়াপ্ত করে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে তমলুক থানার পুলিশ। গভীর রাতে তাম্রলিপ্ত সরকারি মেডিক্যাল কলেজের এই ঘটনায় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

বুধবার গভীর রাতের ওই ঘটনাকে ভয়ঙ্কর ও শিউরে ওঠার মতো ঘটান। এতো নৃশংস ভাবে কোনও চিকিৎসক মার খাবে আর প্রশাসন চুপ করে বসে থাকবে সেটা কিছুতেই হতে পারে না বলে মন্তব্য করেছে সরকারি চিকিৎসকদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলফ সার্ভিস ডক্টর্স। স্থানীয় প্রশাসন কেন স্বতঃপ্রণোদিত এফআইআর করবে না, সেই প্রশ্নও তুলেছে তারা। ২০১৭-১৮ সালের পরে ফের একবার হাসপাতালের দখল দুষ্কৃতীদের হাতে যাচ্ছে বলে অভিযোগ করে তারা বলেছে এই পরিস্থিতি চিকিৎসক সমাজ কোনওভাবেই মেনে নেবে না। আর এব্যাপারে দ্রুত ব্যবস্থা না নিলে প্রশাসনকে ফল ভুগতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চিকিৎসকদের সংগঠন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+