দলের ভবানীপুরে প্রার্থী নিয়ে প্রশ্ন, দলবদলের জল্পনা বাড়ালেন শুভেন্দুর হাত ধরে বিজেপিতে আসা 'প্রভাবশালী' নেতা

দলের ভবানীপুরে প্রার্থী নিয়ে প্রশ্ন, দলবদলের জল্পনা বাড়ালেন শুভেন্দুর হাত ধরে বিজেপিতে আসা 'প্রভাবশালী' নেতা

একদিকে যেমন তৃণমূলে(trinamool congress) যাচ্ছেন বিজেপির (bjp) একের পর বিধায়ক ঠিক তেমনই বেসুরো হচ্ছেন ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা অনেকেই। সেই তালিকায় যুক্ত হয়েছেন আরও একজন। একটা সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা করে যাঁকে একাধিক পদ দিয়েছিলেন, সেই দীপ্তাংশু চৌধুরীই (Diptangshu Chaudhury) ভোটের আগে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এখন তিনিই বেসুরো।

 শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ

শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ

২০২০-র ডিসেম্বরে কার্যত শুভেন্দু অধিকারীর হাত ধরেই বিজেপিতে যোগ দিয়েছিলেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। ১৯ ডিসেম্বর মেদিনীপুরের সভায় বিজেপিতে যোগ দেওয়ার আগে শুভেন্দু অধিকারী পূর্ব বর্ধমানের সাংসদ সুনীল মণ্ডলের বাড়িতে গিয়ে বৈঠক করেছিলেন। সেই বৈঠকে হাজির ছিলেন তৎকালীন এসবিএসটিসির চেয়ারম্যান দীপ্তাংশু চৌধুরী। তারপরেই তিনি বদ থেকে সরে যান এবং বিজেপিতে যোগ দেন।

 দুর্গাপুর পূর্ব কেন্দ্র থেকে পরাজিত

দুর্গাপুর পূর্ব কেন্দ্র থেকে পরাজিত

বিজেপিতে যোগ দিয়েই দীপ্তাংশু চৌধুরী দুর্গাপুর পূর্বের মনোনয়নও পেয়ে যান। তবে তিনি তৃণমূল প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন। সেই সময় ওই কেন্দ্রে রাজ্যে কিংবা কেন্দ্রের কোনও হাইপ্রোফাইল বিজেপি নেতা প্রচারে যান বলে অনুযোগ করতে শোনা গিয়েছিল এউই নেতাকে। নির্বাচনী যুদ্ধে হারের পরে আক্রান্ত কর্মী-সমর্থকদের পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল তাঁকে। তবে সাম্প্রতিক সময়ে তাঁকে দলের কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়নি।

 ভবানীপুরে বিজেপি প্রার্থী নিয়ে প্রশ্ন

ভবানীপুরে বিজেপি প্রার্থী নিয়ে প্রশ্ন

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি ভবানীপুরে প্রার্থী করেছে আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়ালকে। যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বিজেপির পোস্টার বয়, যাঁর জন্ম ভবানীপুরে, সেখানেই কিনা বিজেপি বেছে নিয়েছে এক অবাঙালি প্রার্থীকে! কেন সেই পরিবারের কাউকে প্রার্থী করা হল না, কিংবা তাঁরা কি প্রস্তাব ফিরিয়ে দিয়েছে, টুইট করে প্রশ্ন করেছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। তিনি আরও কটাক্ষ করে বলেছেন, বাংলা ও বাঙালিকে দূরে সরিয়ে যারা বাংলা ভাগের কথা বলে, জাতপাত নিয়ে রাজনীতি করে, তারা গণতন্ত্রে প্রতিষ্টিত হতে পারবে না। যারা বাঙালির আত্মবিশ্বাস, আত্মসম্মানকে পায়ের তলায় রাখতে চায়, তারা রাজনীতিতে খুব বেশি এগোতে পারবে না বলেও মন্তব্য করেন।

সোশ্যাল মিডিয়ায় পুরনো ছবি, মমতার প্রশংসা

সোশ্যাল মিডিয়ায় পুরনো ছবি, মমতার প্রশংসা

সাম্প্রতাকি সময়ে দীপ্তাংশু চৌধুরীকে সোশ্যাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পুরনো ছবিও পোস্ট করতে দেখা গিয়েছে। যা নিয়ে জল্পনা ছড়িয়েছিল, তাহলে কি তিনি পুরনো দলে ফিরতে চলেছেন। এব্যাপারে কোনও মন্তব্য না করে দীপ্তাংশু চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি প্রশংসা করে বলেছিলেন, দিদির প্রতি তাঁর আত্মবিশ্বাস, রাজনৈতিক সংগ্রাম জীবনী ভারতে অদ্বিতীয়, তিনি সেটাই পাথেয় করে চলেন।

বিজেপিতে থেকে তৃণমূলে গিয়েছিলেন

বিজেপিতে থেকে তৃণমূলে গিয়েছিলেন

২০১৬-তে বিধানসভা নির্বাচনে কর্নেল দীপ্তাংশু চৌধুরী প্রথমবার বিজেপি প্রার্থী হয়েছিলেন। অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। পরে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর কাছের হয়ে উঠেছিলেন তিনি। তাঁকে মুখ্যমন্ত্রী গ্রিভান্স সেলের উপদেষ্টা, এসবিএসটিসির চেয়ারম্যান এবং বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায় দলের অবজার্ভারের দায়িত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+