Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"আবার মালকড়ি আসা শুরু হবে", অনুব্রতের ফেরা নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের

এবার পার্টি হবে। আবার ইনকাম শুরু হবে। আজ বিরাট বড় মিলন উৎসব হবে। অনুব্রত মন্ডল জেল থেকে বেরিয়ে বীরভূমে পৌঁছে গিয়েছেন। সেই বিষয়ে খোঁচা দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বর্ধমানে মঙ্গলবার সকালে প্রাতঃভ্রমণে গিয়েছিলেন দিলীপ ঘোষ।

গতকাল সোমবার বর্ধমানের বন্যা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সাত সকালে বর্ধমান শহরে টাউন হলে প্রাত:ভ্রমণ ও চায়ে পে চর্চায় যোগ দেন দিলীপ ঘোষ। তৃণমূলের উদ্দেশ্যে তোপ দাগলেন তিনি।

অনুব্রত মন্ডল ছাড়া পাওয়া প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের। তিনি বলেন, " জামিন তো যে কেউ পেতেই পারেন। এর আগেও সুদীপ বন্দ্যোপাধ্যায়রাও জামিন পেয়েছেন। দেশের মানুষ সবাই দেখেছে কী কী সম্পত্তি বেরিয়েছে। আমাদের দেশের বিচার ব্যবস্থা একটু লম্বা হয়। তথ্য-প্রমাণ দেখে কী সাজা হয়? সেইটা দেখার জন্য আমরা একটু অপেক্ষা করব। "

মুখ্যমন্ত্রী আজ বীরভূমে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনুব্রত মন্ডলের দেখা হবে। এই প্রসঙ্গেও খোঁচা দিয়েছেন দিলীপ।
তিনি বলেন, " এবার পার্টি হবে। বীরভূম থেকে তৃণমূল কংগ্রেসের ইনকাম কমে গিয়েছে। এখন আবার মালকড়ি আসা শুরু হবে। চেন ঠিক আছে কী না? কাজল শেখ কি সব খেয়ে নিল? নাকি কিছু ছেড়েছে? তাই দেখতে আছেন দিদি। এতদিন পরে কেষ্ট মন্ডল ছাড়া পেয়েছে বলে কথা। সেই সব কথাবার্তাই হবে আজকে সাক্ষাতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলের।"

অনুব্রত মণ্ডল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, "আজ বিরাট বড় মিলন উৎসব হবে। এতদিন পর ছাড়া পেয়েছে নেতা বলে কথা। তৃণমূলের কাছে এরাই গর্বের। এরা সবাই দলের বাঘ, সিংহ, হাতি। তৃণমূলের কাছে এদের গুরুত্ব আছে। কারণ এদের সম্পত্তি আছে। যাদের সম্পত্তি নেই তাদের গুরুত্ব নেই।"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+