'ইতিহাস ঘুরে ফিরে আসে', সোমনাথ চট্টোপাধ্যায়ের কথা স্মরণ করিয়ে দিয়ে মমতাকে কোন বার্তা দিলীপের
'ইতিহাস ঘুরে ফিরে আসে', সোমনাথ চট্টোপাধ্যায়ের কথা স্মরণ করিয়ে দিয়ে মমতাকে কোন বার্তা দিলীপের
ভবানীপুর উপনির্বাচনের আগে ফের পারদ চড়ালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি তৃণমূল কংগ্রেসকে সরাসরি নিশানা করে বলেছেন ইতিহাস ঘুরে ফিরে আসেন। যাঁরা প্রিয়াঙ্কাকে নিয়ে কটাক্ষ করছেন তাঁরা ভুলে গিয়েছেন একটা সময়ে তাঁদেরও কেউ চিনত না। ক্ষমতায় আছেন বলেই তাঁরা কাউকে অবজ্ঞা করবেন এটা হতে পারে না। প্রসঙ্গত উল্লেখ্য, ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে কটাক্ষ করে ফিরহাদ হাকিম বলেছিলেন ওটা কে? কেউ তাঁকে চেনে না। তার পার্টা জবাবেই দিলীপ ঘোষের এই মন্তব্য বলে মনে করা হচ্ছে।

ভবানীপুর কেন্দ্র মনোময়ন জমা
আজই ভবানীপুর কেন্দ্র মনোনয়ন পত্র জমা দেবেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। জানা গিয়েছে প্রিয়াঙ্কার সমর্থনে মিছিল করবেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এমনকী সৌমিত্র খাঁকেও দেখা যাবে সেই মিছিলে। ভবানীপুরে প্রার্থী ঘোষণার পরেই প্রিয়াঙ্কা টিবরেওয়ালের হয়ে শেখােন ভোটের প্রচার করেছেন বাবুল সুপ্রিয়। তিনি রাজনীতি ছেড়ে দিলেও ভবানীপুরে প্রিয়াঙ্কা টিবরেওয়ালের হয়ে প্রচার করেছেন। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল। আলিপুরে সকাল থেকেই এই নিেয় সাজোসাজো রব। গত সপ্তাহে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলকে নিশানা দিলীপের
ভবানীপুরে প্রিয়াঙ্কার মনোনয়ন পত্র জমা দেওয়ার দিনেই মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা নিশানা করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন ইতিহাস ঘুরে ফিরে আসে। একটা সময়ে যাদবপুর কেন্দ্রে সিপিএমের দুঁেদ নেতাকে হারিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কথাকে স্মরণ করিয়ে দিয়ে দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেছেন, যাঁরা আজ প্রিয়াঙ্কাকে কে বলে অবজ্ঞা করছেন তাঁরা সেই ইতিহাস ভুলে গিয়েছেন। ভবানীপুরে সেই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে। শাসক দলে রয়েছেন বলেই তাঁকে অবজ্ঞা করা ঠিক হবে না।

প্রিয়াঙ্কা হেরেছিলেন তৃণমূলের কাছে
যদিও তৃণমূল কংগ্রেসের কাছে এক আগে একাধিকবার হেরেছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। একটা সময়ে বাবুল সুপ্রিয়প আইনি পরামর্শদাতা ছিলেন তিনি। একুশের ভোটে এন্টালি কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়েছিলেন তিনি। কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বর্ণকমল সাহার কাছে ৫৮ হাজার ভোটে হেরেছিলেন তিনি। তবে রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে ভীষণভাবে তৎপর হয়েছিলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। এবং হাইকোর্টে মামলায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন তিনি। প্রিয়াঙ্কার সেই দাবিকে মান্যতা দিয়েই হাইকোর্ট সিবিআইয়ের হাতে তদন্তের দায়িত্ব দিয়েছিল।

আইন শৃঙ্খলা নিয়ে সওয়াল
গতকাল রাতে শহর কলকাতায় শ্যুটআউটের ঘটনা ঘটেছিল। তাতে এক ব্যবসায়ী আহত হয়েছেন। তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতিরা। ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শহর কলকাতায় প্রকাশ্য রাস্তায় শ্যুট আউটের ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি প্রশ্ন তুলেছেন রাজ্যের আইনশৃঙ্খলা এমন পরিস্থিত তৈরি হয়েছে শহরেও মানুষ নিরাপদ নয়।












Click it and Unblock the Notifications