করোনা-ত্রাসের জেরে আটকে বিদেশে!যোগাযোগ স্থাপনের জন্য নয়া ওয়েবসাইট দিলীপের
করোনা-ত্রাসের জেরে আটকে বিদেশে!যোগাযোগ স্থাপনের জন্য নয়া ওয়েবসাইট দিলীপের
করোনা-ত্রাসের জেরে অনেকেই আটকে পড়েছেন বিদেশে। আসতে পারছেন না। তাঁদের সুবিধার্থে এবার প্রবাসী বাঙালিদের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য নয়া ওয়েবসাইট চালু করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই নয়া ওয়েবসাইটের নাম দেওয়া হয়েছে- দিলীপ ঘোষ ডট অনলাইন। এই ওয়েবসাইটের মাধ্যমে তিনি যোগাযোগ রাখবেন প্রবাসীদের সঙ্গে।

শনিবার এওই ওয়েবসাইট লঞ্চ করে তিনি জানান, এই ওয়েবসাইটে তাঁর নিজের বক্তব্যের পাশাপাশি থাকবে মোদী-শাহের বক্তব্য। নিয়মিত কর্মসূচিগুলিও আপটেড করা হবে। ভিনরাজ্যে এবং অন্য দেশে যে সমস্ত বাঙালিরা আছেন, তাঁদের সঙ্গে যোগাযোগ রাখবে এই ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে রাজ্যের ভবিষ্যৎ ভিশন, পার্টি নিয়ে পরামর্শও নেবেন তাঁরা। আদানপ্রদান হবে মত।
এদিনই করোনার কারণ নিয়ে নতুন তত্ত্ব খাঁড়া করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, আমি জানি, আমি বলার পরই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড করা হবে। কিন্তু এটাই সত্যি। করোনা কী কারণে হচ্ছে, আর কতদিন তার বিস্তার সবই ব্যাখ্যা করেছেন দিলীপ ঘোষ। তিনি একইসঙ্গে দিয়েছেন বহু উপদেশও।
দিলীপের কথায়, পুরানেও ভাইরাসের কথা বলা আছে। বলা হয়েছে, শনির যে বছর প্রকোপ বাড়ে, সেবারই এ ধরনের মহামারী ঘটে। তেমনই এবারও হয়েছে। এবার শনির প্রকোপ বেড়েছে। তাই বিশ্বজুড়ে মহামারী দেখা দিয়েছে। এই মহামারী থেকে রক্ষা পেতে কিছু জিনিসের উপর বিশ্বাস রাখতে হবে। তাহলেই এর কোনও প্রভাব পড়বে না।
-
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন












Click it and Unblock the Notifications