Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অমিত শাহ আসছেন আগে জানতেন না দিলীপ ঘোষ? শাহমঞ্চে কি থাকবেন 'অভিমানী' নেতা?

রাজ্য রাজনীতি থেকে অনেক দূরে রয়েছেন দিলীপ ঘোষ? দুর্গাপুজোর সময়ও কি অভিমানী বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি? কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতা আসছেন। অথচ রোববার পর্যন্ত তার কাছে কোনও খবরই নেই।

মধ্য কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করতে সোমবার অমিত শাহ কলকাতা আসবেন। সেই মঞ্চে দিলীপ ঘোষ কি থাকবেন? সেই প্রশ্ন উঠেছে। তাকে কি মঞ্চে থাকার জন্য আহ্বান জানানো হয়েছে? এই প্রশ্ন উঠছে দলের অন্দর মহলেই। বিতর্ক আরও উসকে দিয়েছেন দিলীপ ঘোষ নিজেই।

Amit Shah

দিলীপ ঘোষ জানিয়েছেন, অমিত শাহ রাজ্যে আসছেন। সে কথা আগে তিনি জানতেন না। রবিবার তিনি জেনেছেন এ কথা। শুধু তাই নয়, তাকে কেউ মঞ্চে থাকার জন্য জানায়নি। বললে তিনি থাকবেন। এই নিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন। বঙ্গ রাজনীতিতে একসময় বিজেপির অন্যতম প্রধান মুখ ছিলেন দিলীপ ঘোষ। তার সময়ে লোকসভা নির্বাচনে দল প্রবলভাবে বিস্তার লাভ করে।

এরপর এক এক করে দিলীপ ঘোষের রাজ্যপাট হাতছাড়া হতে থাকে। এই মুহূর্তে দিলীপ ঘোষকে রাজ্যের কোনও কমিটিতেও রাখেনি গেরুয়া শিবির। পুরনো ও নতুন বিজেপি দ্বন্দ্ব রীতিমতো প্রকাশ্যে চলে এসেছে বারংবার। অতি সম্প্রতি কলকাতায় দলীয় কার্যালয়ের বাইরে সেই ঘটনার আঁচও দেখা গিয়েছে।

কলকাতার বিজেপি কাউন্সিলর সজল ঘোষের দুর্গাপুজো উদ্বোধন করতে অমিত শাহ আসছেন। সোমবার বিকেলে তার কলকাতায় নামার কথা। তারপর তিনি পুজো উদ্বোধন করবেন। সেই অনুষ্ঠানে দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হয়নি। এই বিতর্ক ফের উসকে গিয়েছে রাজ্য রাজনীতিতে।

যদিও সজল ঘোষ জানিয়েছেন, দিলীপ ঘোষকে উদ্বোধনী অনুষ্ঠানে থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। প্রতিবার উনি পুজোর সময় আসেন। প্রয়োজনে আবার তাকে আমন্ত্রণ জানানো হবে। এর মধ্যে অন্য কিছু খোঁজার প্রয়োজন নেই বলেই তিনি জানাচ্ছেন। কিন্তু দলের অন্তরে অস্বস্তি কিছুতেই কাটছে না।

সত্যিই কি দিলীপ ঘোষ রাজ্য রাজনীতিতে অনেকটাই দূরত্ব তৈরি করে রেখেছেন? নাকি তাকে দূরে পাঠানো হচ্ছে? এর আগেও একাধিক কেন্দ্রীয় নেতৃত্ব শহরে আসার সময় দিলীপ ঘোষ প্রসঙ্গে বিভিন্ন চর্চা হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে অনেক ক্ষেত্রে দিলীপ ঘোষকে দেখা পর্যন্ত যায়নি। এবারও কি তাহলে অমিত শাহের সঙ্গে তার সাক্ষাৎ হবে না?

জানা গিয়েছে, বিজেপির পক্ষ থেকে দিলীপ ঘোষের কাছে বার্তা গিয়েছে। কলকাতা বিমানবন্দরে নেমে অমিত শাহ হেলিকপ্টারে উঠবেন। হেলিপ্যাড গ্রাউন্ডে দিলীপ ঘোষ অমিত শাহকে স্বাগত জানাবেন। এ কথা নিজেই জানিয়েছেন তিনি। কিন্তু অনুষ্ঠানের মঞ্চে তিনি থাকবেন কি? তাই নিয়ে জল্পনা চলছেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+