জয় শ্রীরাম নিয়ে চ্যালেঞ্জ মমতাকে! কীভাবে বিজেপির মুখ্যমন্ত্রী নির্বাচন, জানালেন দিলীপ

জয় শ্রীরাম নিয়ে চ্যালেঞ্জ মমতাকে! কীভাবে বিজেপির মুখ্যমন্ত্রী নির্বাচন, জানালেন দিলীপ

তিনি গুণ্ডামি করবেন, দম থাকলে আটকাক। এদিন সকালে চায়ে পে চর্চায় এমনটাই মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh)। প্রসঙ্গত রবিবার কুলতলির সভা থেকে যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (abhishek banerjee) দিলীপ ঘোষকে গুণ্ডা বলে আক্রমণ করেছিলেন। এদিন তারই জবাব দিলেন দিলীপ ঘোষ।

 দিলীপ ঘোষ, কৈলাশ বিজয়বর্গীয়দের আক্রমণ

দিলীপ ঘোষ, কৈলাশ বিজয়বর্গীয়দের আক্রমণ

রবিবার কুলতলির সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিকে শুভেন্দু অধিকারীকে যেমন তোলাবাজ, বেইমান, ঘুষখোর বলে আক্রমণ করেছিলেন, ঠিক তেমনই দিলীপ ঘোষকে গুণ্ডা এবং কৈলাশ বিজয়বর্গীয়কে বহিরাগত বলে আক্রমণ করেছিলেন। প্রসঙ্গত এর আগে গুণ্ডা মন্তব্যের জেরে দিলীপ ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিশ পাঠিয়েছিলেন। নোটিশে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিও করেছিলেন দিলীপ ঘোষ।

পাল্টা দিলীপ ঘোষ

পাল্টা দিলীপ ঘোষ

এদিন মুর্শিদাবাদে দিলীপ ঘোষ বলেন, তিনি গুণ্ডামি করবেন, দম থাকলে আটকাক। পুলিশ ওদের হাতে রয়েছে। দিলীপ ঘোষ বলেন, তাঁর গুণ্ডামি এখনও মানুষ দেখেনি, সময় আসছে দেখবে। দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূলের ৩১-০ করা নিয়ে অভিষেকের দাবি প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, স্বপ্ন দেখুন। ২৩ মে পর্যন্ত ওরা ৩১ টি পাক। তারপর বিজেপি জিতবে। শুভেন্দু অধিকারীকে আক্রমণ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, সেদিন পর্যন্ত তো শুভেন্দু অধিকারী তাদের দলেই ছিলেন, কেন সেই সময় এইসব কথা ওঠেনি। দল ছাড়তেই আক্রমণ করা হচ্ছে। দিলীপ ঘোষ এদিন নৈহাটি ও মালদহে বিস্ফোরণ নিয়ে প্রশ্ন তোলেন। বলেন কোনও তদন্ত করছে না সরকার। তিনি বলেন, নির্বাচনে যাঁরা ভয়ের পরিবেশ তৈরি করে জিততে চান, তারাই এইসব করছেন। দিলীপ ঘোষের পরিবার স্বাস্থ্যসাথী কার্ডের সুযোগ নিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, কারও পৈত্তিক সম্পত্তি বিক্রি করে এটা করা হচ্ছে না। শুভেন্দু অধিকারীকে অভিষেকের তুই তোকারি করা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, এটা হতাশার প্রতীক।

 জয় শ্রীরাম নিয়ে মমতাকে নিশানা দিলীপ ঘোষের

জয় শ্রীরাম নিয়ে মমতাকে নিশানা দিলীপ ঘোষের

দিলীপ ঘোষ এদিন চ্যালেঞ্জ নিয়ে বলেন, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে জয় শ্রীরাম বলা হবে। ক্ষমতা থাকলে আটকাক। তিনি বলেন, শুভেন্দু অধিকারীকে কাউন্টার করতে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন। বিজেপির বাকি নেতাদের কে আটকাবে, প্রশ্ন করেছেন তিনি।

মুর্শিবাদাদে ভাল ফল করবে বিজেপি

মুর্শিবাদাদে ভাল ফল করবে বিজেপি

এদিন প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, মুর্শিদাবাদ তাদের কাছে শক্ত জেলা, কেননা এই জেলা সংখ্যালঘু অধ্যুষিত। তিনি দাবি করেন, ফেব্রুয়ারি মাস থেকে এই জেলাতেও পরিবর্তন হবে। মিম কী করবে তার জন্য তারা বসে নেই বলেও মন্তব্য করেন দিলীপ ঘোষ। বিজেপি সাধারণ মানুষকে নিয়ে চিন্তু করে বলে জানিয়েছেন তিনি। দিলীপ ঘোষ বলেন, রাজ্যে কেমন উন্নয়ন হয়েছে তা তৃণমূল নেতা আর ভাইপোর বাড়ি দেখলে বোঝা যায়। তিনি বলেন, গ্রামে গিয়ে দেখুন কেমন উন্নয়ন হয়েছে, কেন সাধারণ মানুষ বিজেপিকে পঞ্চায়েত ও সংসদে জিতিয়ে তা নিয়ে প্রশ্ন করেন দিলীপ ঘোষ। আগামী বিধানসভাতেও একই পরিস্থিতি তৈরি হবে বলে মন্তব্য করেছেন তিনি।

কে মুখ্যমন্ত্রী

কে মুখ্যমন্ত্রী

বিধানসভা নির্বাচনে বিজেপি জিতলে কে মুখ্যমন্ত্রী হবেন, এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, বিজেপি লটারি করবে, যার লাগবে সে হবে। দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন, লোকসভা নির্বাচনে দিদি বলেছিলেন ৪২-এ ৪২। কিন্তু তিনি শেষ পর্যন্ত হিসেব মেলাতে পারেননি। বিধানসভা নির্বাচনে তার থেকেও ভয়ঙ্কর অবস্থা হবে বলে দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+