করোনা পরিস্থিতির ব্যর্থতা ঢাকতে দায় এড়াচ্ছে রাজ্য সরকার, ফুঁসে উঠলেন দিলীপ

করোনা পরিস্থিতির ব্যর্থতা ঢাকতে দায় এড়াচ্ছে রাজ্য সরকার, ফুঁসে উঠলেন দিলীপ

রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমশ বেড়েই চলেছে রাজ্যে। এর জন্য দায়ী রাজ্য সরকারই। ফের রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে ফুঁসে উঠলেন বিজেিপর রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার সল্টলেকে সাংবাদিক বৈঠক করে রাজ্য সরকারের বিরুদ্ধে এই নিেয় তোপ দাগেন দিলীপ।

দায় এড়াচ্ছে রাজ্য সরকার

দায় এড়াচ্ছে রাজ্য সরকার

মঙ্গলবার সল্টলেেক নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেছেন রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে প্রথমে কেবল রাজনীতি করে গিয়েছেন মুখ্যমন্ত্রী। যার জন্য রাজ্যের করোনা সংক্রমণ হাতের বাইরে চলে গিয়েছে। রাজ্যে করোনা সংক্রমণ ক্রমশ বেড়েই চলেছে আর এখন তার দায় এড়িেয় যেতে চাইছেন মুখ্যমন্ত্রী। এমনই অভিযোগ করেছেন দিলীপ।

বিজেপি সাংসদদের ত্রাণবিলিতে বাধা

বিজেপি সাংসদদের ত্রাণবিলিতে বাধা

হিলি সীমান্তে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারকে ত্রাণ বিলি করতে না দেওয়ায় শাসক দলের চক্রান্ত বলে অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি অভিযোগ করেছেন লকডাউনের আগেই দিল্লি থেকে রাজ্যে ফিরেছেন তিনি। তারপর কোয়ারেন্টাইনেও কাটিয়েছেন। তারপরেও তাঁকে ত্রাণ বিলি করতে দেওয়া হচ্ছে না। প্রসঙ্গত উল্লেখ্য আমডাঙায় ত্রাণ বিলি করতে গিয়ে পুলিসের বাধার মুখে পড়তে হয়েছিল ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুণ সিংকেও।

রেশন দুর্নীতির অভিযোগ

রেশন দুর্নীতির অভিযোগ

রাজ্যে রেশন দুর্নীতির অভিযোগ এই প্রথম নয়। দিলীপ ঘোষ এর আগেও একাধিকবার রাজ্য সরকারের বিরুদ্ধে রেশন দুর্নীতির অভিযোগ করেছেন। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেছেন রাজ্যে ৯ কোটি ৪০ লক্ষ মানুষের বিনামূল্যে রেশন পাওয়ার কথা। কিন্তু সেজায়গায় অর্ধেক মানুষ রেশন পাচ্ছেন। যদিও এই রেশন দুর্নীতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ক্ষোভ প্রকাশ করেছিলেন। যার জন্য খাদ্য সচিব বদল করেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+