আইওসিতে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে বিশেষ বৈঠক সাংসদের, বেশ কিছু বিষয়ে প্রস্তাব দিব্যেন্দু অধিকারীর
আইওসিতে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে বিশেষ বৈঠক সাংসদের, বেশ কিছু বিষয়ে প্রস্তাব দিব্যেন্দু অধিকারীর
হলদিয়ায় আইওসিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর নিরাপত্তা সুনিশ্চিত করতে সাংসদ দিব্যেন্দু অধিকারী অফিসারদের নিয়ে বৈঠক করলেন। সেই বৈঠকে প্রশাসনিক আধিকারিকদেরও ডেকেছিলেন তিনি। সেই বৈঠকে আইওসির সুরক্ষা নিয়ে কথা হয়েছে। সেই সঙ্গে সাংসদ আহতদের খোঁজ খবর নিয়েছেন। কীভাবে কাজ করা হচ্ছে তা নিয়েও আলোচনা হয়েছে।

সাংসদ দিব্যেন্দু অধিকারী জানিয়েছেন ইন্ডিয়াল অয়েল কর্তৃপক্ষ জানিয়েছেন তাঁরা কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সবরকম কাজ করছেন। যাঁরা আহত হয়েছেন তাঁদের চিকিৎসার সবরকম ব্যবস্থা করা হয়েছে। কলকাতায় বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে। সেই সঙ্গে যাঁরা এই ঘটনা মারা গিয়েছেন তাঁদের ক্ষতিপূরণও দিয়েছে ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
এই বৈঠকে সাংসদ দিব্যেন্দু অধিকারী জানিয়েছেন, তিনি আইওসি কর্তৃপক্ষকে প্রস্তাব দিয়েছেন যেভাবেই হোক যে কর্মীদের শাট ডাইনের সময় কাজে লাগানো হচ্ছে তাঁরা কেমন কাজ জানে সেটা নিয়ে একটা আগে ইন্টারভিউ নিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন সাংসদ। তাহলেই দুর্ঘটনার প্রবণতা অনেকটাই এড়ানো যাবে বলে জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য কলকাতা পুরসভার ভোটের ফলাফল প্রকাশের দিনেই ভয়ঙ্কর আইওসিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিধ্বংসী আগুনে ঝলসে মারা গিয়েছিলেন ৩ জন। আহত হয়েছিলেন কমপক্ষে ৫০ জন। তাঁদের মধ্যে ১৭ জনকে কলকাতা নিয়ে আসা হয়েছে। কলকাতা পুলিশ গ্রিন করিডর করে কলকাতায় তাঁদের নিয়ে আসে। এই জন্য কলকাতা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন সাংসদ দিব্যেন্দু অধিকারী।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications