Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ডেইলিহান্টের সঙ্গে গাঁটছড়া বাঁধছে ট্রাইব টিভি, ডিজিটাল দুনিয়ার আসতে চলেছে নয়া বিপ্লব

ডেইলিহান্ট, দেশের সবচেয়ে বড় ডিজিটাল কনটেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম পশ্চিমবঙ্গে আঞ্চলিক কনটেন্ট ডিস্ট্রিবিউশনকে আরও উন্নত করার লক্ষ্যে ট্রাইব টিভির সঙ্গে পার্টনারশিপ গড়ে তুলেছে। এই পার্টনারশিপের লক্ষ্য হল এই রাজ্যের ভাষা ও সংস্কৃতির বৈচিত্রকে ভিত্তি করে তৈরি কনটেন্ট দর্শকদের কাছে পৌঁছে দেওয়া।

এই পার্টনারশিপের মাধ্যমে, ডেইলিহান্ট বাংলায় অ্যাপ ব্যবহারকারীদের জন্য ট্রাইব টিভির স্থানীয় দক্ষতা ও জনপ্রিয়তাকে কাজে লাগাবে। ট্রাইব টিভির বিস্তৃত ডিজিটাল, ভিডিও ও চ্যানেলের নেটওয়ার্কের সঙ্গে গাঁটছড়া আদতে ডেইলিহান্টের ভারত জুড়ে অঞ্চল-নির্দিষ্ট কনটেন্ট সরবরাহের বৃহত্তর লক্ষ্যের সঙ্গে নিঃসন্দেহে সঙ্গতিপূর্ণ। ট্রাইব টিভির বিস্তৃত নেটওয়ার্ক এবং স্থানীয় বাজারের জ্ঞান এই যৌথ প্রচেষ্টাকে কার্যকর করতে অনুঘটকের কাজ করবে বলে আশা করা হচ্ছে।

dh tv

ডেইলিহান্ট ভারতের সব রাজ্যে বহু ভাষায় খবর এবং বিনোদনমূলক কনটেন্ট সরবরাহ করে। ট্রাইব টিভির সঙ্গে পথ চলা এখানকার আঞ্চলিক বাজারে ডেইলিহান্টের ভিত্তিকে আরও মজবুত করে তুলবে। ট্রাইব টিভির সঙ্গে ডেইলিহান্টের যৌথ গাঁটছড়া পশ্চিমবঙ্গের দর্শকদের অনন্য কনটেন্ট ব্যবহারের সুযোগ করে দেবে যা এখানকার ভাষা, সংষ্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ।

আঞ্চলিক খবরের বেশি করে প্রচার করে ট্রাইব টিভি ডেইলিহান্টের লোকাল কনটেন্ট তৈরির যে ভাবনা তাতে অবদান রাখবে। উচ্চমানের আঞ্চলিক কনটেন্ট তৈরি করে দর্শকদের কাছে পৌঁছে যাওয়াই এই পার্টনারশিপের মূল উদ্দেশ্য।

পশ্চিমবঙ্গ আঞ্চলিক কনটেন্টের একটি গুরুত্বপূর্ণ বাজার। এই রাজ্যের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এক কথায় অনন্য। ট্রাইব টিভির সঙ্গে ডেইলিহান্টের গাঁটছড়া তাই রাজ্যের ডিজিটাল খবরের পথচলাকে আরও মজবুত করবে নিঃসন্দেহে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+